মমিনুলরা বিশ্বচ্যাম্পিয়নদেরও অনুপ্রেরণা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২
Find us in facebook
১৬ জানুয়ারি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপ ধরে রাখার অভিযান। দূর ক্যারিবীয় দ্বীপে সেই অভিযান শুরুর আগে গতকাল ভার্চুয়ালি হওয়া আইসিসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক রাকিবুল হাসান জানালেন, বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিচ্ছে নিউজিল্যান্ডে জাতীয় দলের সাফল্যও। সেই সঙ্গে বলা আরো অনেক কথার চৌম্বক অংশ এখানে...
প্রশ্ন : এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের কাছে হার প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলল কি?
রাকিবুল হাসান : হেরেছি বলে আমাদের প্রস্তুতি খারাপ হয়ে যায়নি। আমরা সব কিছু ভুলেই প্রস্তুতি নিচ্ছি। দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছি। আগের চেয়ে এখন বেশিই প্রস্তুত আছি।
প্রশ্ন : গ্রুপ পর্বে তো ইংল্যান্ড ছাড়া অন্য দুই প্রতিপক্ষই (কানাডা ও আরব আমিরাত) সহজ। কঠিন কোনো পরীক্ষায় পড়ারও কথা নয় তাই।
রাকিবুল : এতে কোনো সমস্যা দেখছি না। কারণ বিশ্বকাপে আসার আগে আমরা ভারতের সঙ্গে ওদের মাঠে খেলেই জিতে এসেছি। এখন শুধু নিজেদের প্রক্রিয়া ঠিক রাখা নিয়েই ভাবছি। ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ভালো করার দিকেই এখন যত নজর।
প্রশ্ন : এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানই টানা দুটো যুব বিশ্বকাপ জিতেছে। আপনারা শিরোপা ধরে রাখার বিষয়ে কতটা আশাবাদী?
রাকিবুল : দেখুন, সব দলই জেতার জন্য আসে। সবারই পরিকল্পনা থাকে চ্যাম্পিয়ন হওয়ার। গত বিশ্বকাপেও আমাদের একই লক্ষ্য ছিল। প্রস্তুতি, প্রক্রিয়া ও পরিকল্পনা সফল হওয়ায় আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম। এবার কভিডের কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। অবশ্য প্রস্তুতির ঘাটতি বাকি সব দলেরই আছে। তবু যতটা প্রস্তুতি নিয়েছি, আমি বলব তা সম্ভাব্য সেরাই।
প্রশ্ন : আগেরবার ছিলেন বিশ্বজয়ী দলের অপরিহার্য সদস্য। এবার অধিনায়ক হিসেবে সতীর্থদের কাছে গতবারের সাফল্যের কোন বিশেষ দিকটি তুলে ধরছেন?
রাকিবুল : গতবারের দলের আমিসহ কয়েকজনই আছি। আমরা বাকিদের কাছে দলগত সাফল্যের দিকটিই তুলে ধরছি। আমরা ওদের বোঝাচ্ছি, দল হয়ে খেললে যেকোনো ম্যাচে ফল আসবেই। একেক ম্যাচে যেন প্রয়োজনে একেকজন দাঁড়িয়ে যায়। যার দাঁড়ানোর দরকার, সে যেন দলের জন্য তাঁর দায়িত্বটি পালন করে।
প্রশ্ন : অধিনায়ক হিসেবে এবার বাড়তি কোনো চাপ অনুভব করছেন কি?
রাকিবুল : চাপ তো থাকেই। এটি নিয়ে ভাবলে চাপ আরো বাড়বেই। তাই প্রথম ম্যাচটি কিভাবে জিতব, তা নিয়েই ভাবছি বেশি। হাতে তিন দিনের মতো সময়ও আছে। অবশ্যই আমরা বর্তমান চ্যাম্পিয়ন। তাই বলে এখনই গ্রুপ পর্বের বাইরে কিছু ভাবছি না। গ্রুপ পর্ব পেরিয়ে কিভাবে পরের রাউন্ডে যেতে পারি, তা নিয়েই যত চিন্তা।
প্রশ্ন : জাতীয় দলের নিউজিল্যান্ডে টেস্ট জেতার সাফল্য নিশ্চয়ই আপনাদেরও অনুপ্রাণিত করছে?
রাকিবুল : সিনিয়র দলের নিউজিল্যান্ডে ভালো করাটা অবশ্যই আমাদের এই আসরে ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আশা করি, আমরাও তাঁদের মতো ভালো কিছুই করব। এই জয়টি আমরা সেলিব্রেটও করেছি এখানে। সিনিয়ররা যখন নিউজিল্যান্ডের মতো জায়গায় গিয়ে জিততে পেরেছে, তখন আমাদেরও কঠিন কন্ডিশনে ভালো করা উচিত বলে মনে করছি আমরা।
প্রশ্ন : এবারের আসর আপনার জন্য কঠিন নাকি আগেরবার বিশ্বকাপ জেতার অভিজ্ঞতার কারণে সহজ?
রাকিবুল : গতবার ছিলাম শুধুই খেলোয়াড়। এবার আমি অভিজ্ঞ এবং নেতৃত্বও পেয়েছি। নেতৃত্ব উপভোগও করছি তবে বাড়তি দায়িত্বও আছে, চ্যালেঞ্জও আছে। তবে আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।
প্রশ্ন : গতবারের সঙ্গে এই দলের পার্থক্য কোথায়?
রাকিবুল : এবার দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে। গতবার এই জায়গাতেই কিছুটা ঘাটতি ছিল আমাদের। তবু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার তুলনায় ভালো এবং ভারসাম্যপূর্ণ একটি দল আমাদের।
প্রশ্ন : সেন্ট কিটসের উইকেট ও কন্ডিশন কেমন?
রাকিবুল : দক্ষিণ আফ্রিকার মতো এখানেও স্পোর্টিং উইকেটই। যেটা আমাদের জন্য ভালো, সেরকমই।
প্রশ্ন : ধাপে ধাপে এগোনোর কথা বলেছেন যদিও। তবু জানতে চাই বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সত্যিই কি দূরের কোনো লক্ষ্য স্থির করেননি?
রাকিবুল : আমাদের লক্ষ্য আগে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার। এর আগে ম্যাচ ধরে ধরে এগোতে চাই।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


