ওমানের বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১
Find us in facebook
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে সাড়ল বাংলাদেশ। ওমান ‘এ’ দলের বিপক্ষে টাইগারদের ব্যাটিং প্র্যাকটিসটা বেশ ভালোই হলো।
ওমান ‘এ’ দলের বোলারদের বিপক্ষে হেসে খেলে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানের পাহাড়সম সংগ্রহ তুলে বাংলাদেশ। মিরপুর ক্রিকেট গ্রাউন্ডের মন্থর গতির উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে রান খরায় ভুগছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।
ওপেনিংয়ে লিটন দাস-নাঈম শেখ আশানুরূপ জুটি গড়তে পারেননি। এমনকি সাকিব-মুশফিকরাও বড় ইনিংস খেলতে পারেননি। তবে ওমানের মাটিতে স্পোর্টিং উইকেটে ব্যাটিংয়ে নিজেদের খুঁজে পেয়েছে টাইগাররা।
শুক্রবার ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ একাদশ । আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান করে টাইগাররা। জবাবে ওমান ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানের বেশি করতে পারেনি। এ রান তুলতে ৯ উইকেট হারিয়েছে তারা। ফলে ৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ একাদশ।
২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে ওমান ‘এ’দলের দুই ওপেনারকে শুরুতেই সাজঘরে ফেরান বাংলাদেশের বোলাররা। নাসুমের স্পিনে বিদায় নেন ওপেনার অক্ষয় প্যাটেল। পৃথ্বিবী কুমার মাচ্চি ১ রানে বিদায় করেন মেহেদি হাসান। এরপর চমৎকার হাল ধরেন শোয়াইব খান। একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান। কিন্তু অপরপ্রান্তের ব্যাটাররা কেবল আসা যাওয়ার মধ্যে ছিলেন।
মুশফিকের দারুণ থ্রোতে শোয়াইবের উইকেট ভেঙে দেন সোহান। ৩৯ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রানে থামে শোয়াইবের ইনিংস।
রউফ আতাউল্লাহ করেন ১৯ রান, মেহরান খান করেন ১৯ রান। শেষদিকে দুর্দান্ত ব্যাট করেছেন টেলএন্ডার রাফিউল্লাহ। মাত্র ১৪ বলে ৪ ছক্কা ও এক বাউন্ডারিতে ৩১ রান করেন তিনি। তবে তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমানো গেছে। মোহাম্মদ সাইফউদ্দিনের পেসে রাফিউল্লাহ বোল্ড হয়ে গেলে সমাপ্তি ঘটে ওমান ‘এ’ দলের যুদ্ধের।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাইফউদ্দিন দুর্দান্ত বল করেছেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নাসুম, মেহেদী ও আফিফ একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে নিজেদের ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশ দলের লিটন, নাঈম, সোহান ও শামীম। উদ্বোধনী জুটিতেই ১০১ রান এসেছে। শুরু থেকে আগ্রাসী হয়ে খেলে লিটন ও নাঈম। পাওয়ার-প্লের ৬ ওভারে এ জুটি জমা করে ৪৮ রান। ৩২ বলে ফিফটি তুলে নেন লিটন। ৩৩ বলে শ্রীভাস্তাভের বলে কট এন্ড বোল্ড হওয়ার আগে করেন ৫৩ রান। যেখানে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা মার রয়েছে।
তবে নাঈমকে আউট করতে পারেননি ওমানের বোলাররা। সতীর্থদের সুযোগ করে দিতে ৬৩ রানের সময় স্বেচ্ছায় অবসরে যান তিনি।
সতীর্থরাও নাঈমকে সম্মান জানিয়েছে। দুর্দান্ত ব্যাট করেছেন নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী। তবে ওমানে শুরুটা ভালো হয়নি সৌম্য, মুশফিকের। সৌম্য সরকার (৮) মুশফিকুর রহিম (০), আফিফ হোসেন (৬) রান করেন। ৫৩ বলে ৩টি চার ২টি ছয়ের সাহায্যে ব্যক্তিগত ৬৩ রানের সময় স্বেচ্ছায় অবসরে যান ওপেনার নাঈম।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান ও শামীম। সোহান ১৫ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস বিধ্বংসী ইনিংস খেলেন। শামীম পাটোয়ারী করেন ১০ বলে ১৯ রান।
ওমান ‘এ’ দলের হয়ে আমির কলিম ও সামায় শ্রীভাস্তাভ ২টি করে উইকেট নেন।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


