‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের শাসনামলে সামরিক ক্যু’র অজুহাতে সশস্ত্রবাহিনীর অসংখ্য কর্মকর্তা হত্যার বিচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত উল্লেখ করে এজন্য জনমত সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিষয়টা নিয়ে যখন দাবি উঠেছে তখন এটা নিয়ে নিশ্চই ব্যবস্থা নেয়া উচিত বলে আমি মনে করি। এরজন্য ভাল জনমতও সৃষ্টি হওয়া দরকার। কিভাবে মানুষগুলোকে সে (জিয়াউর রহমান) হত্যা করে গেল।’
প্রধানমন্ত্রী সোমবার বিকেলে গণভবনে তার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ’৭৫ এর পর এই বাংলাদেশে বার বার ক্যু হয়েছে এবং এই ক্যু’র নামে শুধু এয়ারফোর্সের অফিসার, সৈনিক বা কর্মচারিই নয় সেনাবাহিনীরও বহুজনকে হত্য করা হয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি জেলখানাগুলো খোঁজ করেন যে, কোন জেলে কতজনকে ফাঁসি দেয়া হয়েছে। তাহলে দেখবেন এরকম হাজার হাজার মানুষকে ফাঁসি দেয়া হয়েছে। তাদের পরিবারগুলো লাশতো পায়ই নি, এরা যে গুম হয়ে গেল বা হারিয়ে গেল সেজন্য কারো কোন জবাবদিহি কখনও হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রি ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকার এবং পিএমও’র উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ গণভবনে উপস্থিত ছিলেন। অন্যদিকে সাংবাদিকদের একটি অংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন যারা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।
প্রধানমন্ত্রী সেনাশাসক জিয়াউর রহমানের বিরুদ্ধে সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তা হত্যার অভিযোগ সম্পর্কে বলেন, এটা একটা আশার কথা যে এত বছর পর সবারই এই চেতনাটা এসেছে। কিন্তু আমার প্রশ্ন এতকাল সবাই কেন এটা ভুলে থাকলো।
তিনি বলেন, জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিস্কন্টক করবার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে, এটাতো জানা কথা। শুধু সামরিক বাহিনী নয় আমাদের আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে।
তিনি তৎকালীন মিডিয়া এবং বিএনপি’র দিকে সমালোচনার তীর ছুঁড়ে দিয়ে জিয়া প্রসঙ্গে বলেন, তাকে এমন একটা ফেরেশতার মত বানিয়ে দেয়া হয়ে গেল এবং শেষকালে স্বাধীনতার ঘোষকও বানিয়ে ফেলা হলো।
সেটা নিয়ে তেমন কেন কেউ কথা বলেনি সেটা আমার প্রশ্ন। কারণ, আমার বাবা-মা-ভাই তাদের হত্যার বিচার চাওয়ার অধিকারও আমার ছিল না। আমরাওতো তাঁদের লাশ দেখতে পারিনি। কিন্তু আমি সরকারে আসতে পেরেছি বলেই এই হত্যার (জাতির পিতা) বিচার করেছি। আবার জিয়াউর রহমান হত্যার বিচারও কিন্তু বিএনপি কখনো করেনি।
প্রধানমন্ত্রী বলেন, মিউটিনির বিচার করে যে ১১ জন সামরিক অফিসারকে ফাঁসি দিল সেটাও কিন্তু খুব অন্যায়ভাবে। কারণ, এদের অনেকে জানতই না কিন্তু রাতারাতি একটা ক্যামেরা ট্রায়াল করে ফাঁসি দিয়ে দিল।
তারা তখন প্রতিবাদ করেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম তা তদন্ত হওয়া দরকার। এই মিউটিনিটি কেন হলো, কারা করলো, কারা জড়িত এবং কাদের ফাঁসি দিচ্ছে। সেটা কিন্তু করেনি। আবার জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বার বার যে ক্যু হয়েছে এবং বিভিন্ন কারাগারে যে ফাঁসি হয়েছে সেই হিসেবটা কিন্তু কেউ নেয়নি। এখন যেটা বের হচ্ছে। আমার মনে হয় সেটা আরো বের হওয়া দরকার। আরো তথ্য নিয়ে আসা দরকার এই পরিবারগুলোর।
তিনি বলেন, এই পরিবারগুলোতে জীবনে কেউ কিছু পায়নি। তাদের কেউ কিছু জিজ্ঞেসও করেনি। পরিবারগুলো কি অবস্থায় রয়েছে তাও দেখেনি।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে এ ধরনের ঘটনা বার বার ঘটনোর চেষ্টা করা হয়েছে। ’৭৭ সালে ক্যু’র নামে বিমানবাহিনীর ৫৬২ জন অফিসারসহ আরো বহুলোক এই সময় হত্যাকান্ডের স্বীকার হয়েছে। এরই মাঝে আরো কয়েকটা ক্যু হয় এবং সেটা নিয়ে প্রায় ২ হাজারের কাছাকাছি বিমান এবং সামরিক বাহিনীর অফিসারদের মারা হয়।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


