নানামুখী সংকটে বিএনপি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২
Find us in facebook
২০০৬ সালে ক্ষমতা হারানোর পর থেকেই দুঃসময় শুরু হয় বিএনপির। এরই ধারাবাহিকতায় দলের শীর্ষ নেতাদের নানা ধরনের ব্যর্থতা ও সাংগঠনিক বিভক্তিতে বর্তমানে হারিয়ে যাওয়ার অবস্থায় এই দলটি।
প্রায় দেড় যুগ সময় পেরিয়ে গেলেও বিএনপির নানামুখী সংকট এখনো কাটেনি। এদিকে বিএনপি কিভাবে এ দুরবস্থা কাটিয়ে উঠবে, তাও কেউ বলতে পারছেন না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে বিএনপির সিনিয়র নেতারা চরম বিভক্তি, হতাশাগ্রস্ত ও বিভক্তিতে রয়েছেন। সম্প্রতি নানা কর্মকাণ্ডে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের বিরোধিতাও প্রকাশ্য রূপ পেয়েছে, শঙ্কাও তৈরি হয়েছে দল ভাঙার।
এসব পরিস্থিতিতে ২০২২ সালকে বিএনপির জন্য চরম ব্যর্থতা ও বিভেদের বছর হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তাদের মতে, খালেদা জিয়ার মুক্তিতে দলীয় নেতাকর্মীরা চাঙা হলেও কয়েকদিনের মধ্যে তা ম্লান হয়ে যায়। কারণ, খোদ খালেদা জিয়াই এখন বিএনপির রাজনীতির প্রতি বিরক্ত। তাই তিনি দলকে এড়িয়ে চলছেন। এছাড়া মির্জা ফখরুলদের অতিরিক্ত তারেকপ্রীতি খালেদা জিয়াকে মনঃক্ষুণ্ন করেছে, যার কারণে হয়তো তিনি দলবিমুখ হয়ে পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কাউন্সিল আয়োজনে খালেদা জিয়ার সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
এছাড়া রাজপথের বদলে বিএনপির রাজনীতি স্কাইপি ও অনেকাংশে অনলাইনভিত্তিক হয়ে পড়ায় দলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘ সমালোচনা সত্ত্বেও জামায়াতকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি বিএনপি। পাশাপাশি ঐক্যফ্রন্টের কী হবে বা আগামীতে তা সক্রিয় থাকবে কিনা, এ নিয়েও সংশয় দেখা দিয়েছে।
এদিকে ২০ দলীয় জোটকে নিষ্ক্রিয় করে রাখা, জোট নেতাদের অবমূল্যায়ন, স্থানীয় নির্বাচনে জোটের ছোট ছোট দলগুলোকে এড়িয়ে একক প্রার্থিতা প্রদান- ইত্যাদি ইস্যুতে বিএনপি ২০২১ সালেও বিভক্ত ছিল, এর প্রভাব ২০২২ সালেও বিদ্যমান রয়েছে।
এসব কারণে স্বতন্ত্র বা জোটগত কোনো অবস্থাতেই ভালো নেই বিএনপি। দলের শিবিরে হানা দিয়েছে শুধুই দুর্দশা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভক্তি ও দ্বন্দ্ব প্রায় আক্রমণাত্মক পর্যায়ে পৌঁছেছে। এমনকি খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করতেও দ্বিধা করছেন না সিনিয়র নেতারা।
সব মিলিয়ে চরম দুঃসময় পার করছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরাই নন, বিএনপির শীর্ষ অনেক নেতাই মনে করেন, বিএনপির রাজনীতির এসব নানামুখী সংকট খুব শিগগিরই কাটছে না। বরং দিনের পর দিন তা আরো ঘনীভূত হবে। এ সংকট থেকে মুক্তির টোটকাও জানা নেই।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


