সরকারি নির্দেশনা ‘অমান্য করেই’ বিএনপির সমাবেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২
Find us in facebook
দেশে করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এতে উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে এরই মধ্যে সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যা ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
বিশিষ্টজনরা বলছেন, বিএনপি ৩৭ জেলায় যে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে, তা এই সময়ের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। গোটা জাতিকে এর ফল ভোগ করতে হবে। আর সে দায় বিএনপি কীভাবে এড়াবে?
দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, দেশে যখন আবারো করোনা সংক্রমণের উর্ধ্বগতি এবং তা কঠোরভাবে নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ঠিক তখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিএনপি এসব বিধিনিষেধের তোয়াক্কা না করেই ১২ জানুয়ারি রাজশাহী, কুমিল্লা, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ও সিলেটে সমাবেশের আয়োজন করেছে।
পাশাপাশি ১৫ জানুয়ারি নীলফামারী, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা, শেরপুর এবং বাগেরহাট; ১৭ জানুয়ারি রাঙামাটি, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা; ১৯ জানুয়ারি ময়মনসিংহ; ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ, চাঁদপুর, সাতক্ষীরা, ময়মনসিংহ, নাটোর, বরিশাল, চট্টগ্রাম, সৈয়দপুর, শরীয়তপুর; ২৪ জানুয়ারি ঝালকাঠি, মাগুরা, মাদারীপুর, বান্দরবান, মৌলভীবাজার এবং পঞ্চগড়ে সমাবেশ করবে বলে জানা গেছে।
তবে এসব সমাবেশে স্বাস্থ্যবিধি কতোটা মানা হবে, তা নিয়ে সংশয় রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলেন, সরকার জনস্বার্থে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও বিএনপি তা না মেনে তাদের কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরই নিতে হবে।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঘোষিত সমাবেশ কর্মসূচি চলবে। কোনোভাবেই বন্ধ হবে না। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য এরই মধ্যে পৃথক কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সরকার যতই বিধিনিষেধ আরোপ করুক, আমরা আমাদের সমাবেশ অব্যাহত রাখব। আর এ নির্দেশ দলের অধিকর্তা তারেক রহমানের। তার নির্দেশ অমান্য করি কিভাবে!
বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকার যখন দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিস্থিতিতে জনমানুষের সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে, ঠিক তখনই বিএনপির জেলায় জেলায় সমাবেশ করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বৈ অন্য কিছু নয়। কারণ, তারা চাইছে সমাবেশের মাধ্যমে লোক সমাগম করতে। আর সেখান থেকেই করোনা মহামারি রূপ নেবে। এতে চাপে পড়বে সরকার। আর তারা সেই সময়ে ঘোলা পানিতে মাছ শিকার করবে তারা।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


