পীরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২
Find us in facebook
রংপুরে পীরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যান চালক মোকছেদ আলী হত্যা মামলার প্রধান আসামি শামীম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ভ্যান ছিনিয়ে নিতেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শামীম। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুরের ডি সার্কেল আখতারুজ্জামান।
গ্রেফতার শামীম মিয়ার স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে রংপুরের ডি সার্কেল আখতারুজ্জামান জানান, মোকছেদ তার পূর্ব পরিচিত ছিল। একই এলাকায় বাড়ি হওয়ায় মোকছেদের ভ্যান ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করে শামীম। এ জন্য তার সঙ্গে সুম্পর্ক গড়ে তোলে।
গত বছরের ১৩ ডিসেম্বর মাগরিবের নামাজের পরে মোকছেদের ভ্যান স্থানীয় সোডাপীর বাজার থেকে ভাড়া করে শামীম। এরপর তারা পীরগঞ্জ বাসস্ট্যান্ডে যায়। সেখানে শামীম একটি ছুরি কিনেন। পরে শামীম কৌশলে মোকছেদকে খালাশপীর যাওয়ার কথা বলে ঘটনাস্থলে নিয়ে আসে। এরপর সে পিছন থেকে ভিকটিমের গলায় ছুরি দিয়ে আঘাত করে। এ সময় মোকছেদ ভ্যান থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে শামীম তাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে শামীমের হাতের আংগুল কেটে যায়। এরপর সে মোকছেদকে জোরপূর্বক মাটিতে ফেলে ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ভ্যান নিয়ে সাদুল্ল্যাপুরে তার শ্বশুর বাড়িতে চলে যায়। পথিমধ্যে ধাপেরহাটে সে তার কাটা আংগুলের চিকিৎসা করে। এরপর সে ওই ভ্যান নিয়ে পলাশবাড়িতে গিয়ে ভ্যানের ব্যাটারি খুলে বিক্রি করে এবং ভ্যানটি ফেলে রেখে ঢাকাতে গিয়ে আত্মগোপন করেন। শামীমের দেয়া তথ্যের ভিত্তিতে লুট যাওয়া ভ্যানের ব্যাটারী ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত প্রধান আসামি শামীমকে আদালতে তোলা হলে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার দারিয়াপুর গ্রামের খেজের উদ্দিনের ছেলে মোকছেদ মিয়া ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ওই দিন রাতে বাড়িতে ফিরে আসেনি। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। পরের দিন ১৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে মোকছেদ মিয়ায় গলাকাটা মরদেহ পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ি গ্রামের বাগারশাহ দিঘীর পাড় থেকে উদ্ধার করা হয়। হত্যাকারীরা তার সঙ্গে থাকা ব্যাটারী চালিত ভ্যানটি নিয়ে যায়। এ ঘটনায় তদন্তে নামে পীরগঞ্জ থানা পুলিশ।
তদন্তকালে ২৫ ডিসেম্বর পলাশবাড়ি থানা এলাকা থেকে ভিকটিম মোকছেদ মিয়ার লুটকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ভ্যানটি পরিত্যাক্ত স্থানে রেখা যাওয়া ব্যক্তিকে খোঁজতে থাকে পুলিশ। গত ২ জানুয়ারি গভীর রাতে গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় ঘাতক শামীমের শ্যালক সাজাহান ও পীরগঞ্জ উপজেলার নকারপাড়া এলাকা থেকে শামীমের স্ত্রী সাবানা খাতুনকে। তাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
পরে বুধবার (৫ জানুয়ারি) র্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার পীরেরবাগ এলাকা থেকে প্রধান আসামি শামীম মিয়াকে গ্রেফতার করা হয়।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


