যে শর্তে বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে চান পুতিন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২
Find us in facebook
ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সত্যিকার অর্থে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ইচ্ছা থাকে তাহলে তিনি তার সঙ্গে আলোচনা করবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের করা এ মন্তব্য নিয়ে শুক্রবার নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘রাশিয়ার স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট পুতিন সবসময় আলোচনার জন্য প্রস্তুত আছেন।’
তবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে পেসকোভ বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সেই অধিগ্রহণের স্বীকৃতি দেয় না।’
জো বাইডেনের সেই মন্তব্য নিয়ে রাশিয়ার প্রভাবশালী কূটনীতিক পেসকোভ আরো বলেছেন, ‘আমাদের স্বার্থ রক্ষায় রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’
তিনি আরো বলেছেন, ‘আমাদের স্বার্থরক্ষার সবচেয়ে উত্তম মাধ্যম হলো শান্তিপূর্ণ এবং কূটনৈতিক পন্থা অবলম্বন করা। পুতিন যোগাযোগ ও আলোচনার জন্য সবসময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’
মার্কিন প্রেসিডেন্ট শর্ত দেন, আলোচনার আগে ইউক্রেন থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে হবে পুতিনকে। তবে পেসকভ জানিয়েছেন, এ শর্ত মানা সম্ভব না এবং ইউক্রেনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর জাপোরিঝিয়া, খেরসন, লুহানেস্ক এবং দোনেৎস্ক অধিগ্রহণ বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে এ অঞ্চলগুলোতে কথিত গণভোট আয়োজন করে রাশিয়া। তবে এ গণভোটকে ভুয়া বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এসব দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনো ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।
এদিকে রাশিয়ার সরকারি বার্তাসংস্থা টাস নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। টাসের দেওয়া তথ্য অনুযায়ী, পুতিন জার্মান চ্যান্সেলকে বলেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমারা যে অবস্থান নিয়েছে তা ‘ধ্বংসাত্মক’। পুতিন জার্মানিকে তাদের অবস্থান বদলানোর আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
- হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন
- ছোট এই ক্যামেরা হার মানাবে ডিএসএলআরকেও
- দিনাজপুরে জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার
- বিরলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো
- হতীবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী
- উপজেলা প্রশাসন স্কুলে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
- পীরগঞ্জে কৃষক লীগের সভা অনুষ্ঠিত
- রৌমারী উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
- পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
- পার্বতীপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত
- রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী
- দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময়
- আরও ৯ জনের করোনা শনাক্ত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৭
- ভারত-বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়
- দিনাজপুরে মাদক কারবারি আটক
- লালমনিরহাটে গরুর মাংস ৫৪০ টাকা কেজি
- অবশেষে শ্বশুরবাড়িতে ঠাঁই হলো ভারতীয় সেই তরুণীর
- বোদায় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা
- পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
- পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার
- ডোমারে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন কর্ম পরিকল্পনা সভা
- ভুরুঙ্গামারীতে মোবাইল চোরাকারবারি আটক-২
- রংপুরে ‘জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ৩৩৮ ওসি বদলিতে ইসির অনুমোদন
- পরীক্ষামূলক চলল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
- বীরগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ট্রাক
- রংপুর বিভাগের ৩৩ আসনে নৌকার মাঝি হলেন যারা
- দেবীগঞ্জে দীপাবলির রাতে আগুনে পুড়লো ৩ ঘর
- বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী
- রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৯
- পার্লামেন্ট জার্নাল সংসদীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
- বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রভাব নেই রংপুরে
- ‘বাস পুড়িয়ে ও মানুষের ওপর জুলুম করে ক্ষমতায় আসা যায় না’
- সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
- সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল
- ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
- ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
- রমেক হাসপাতালে ডায়ালাইসিস মেশিন বিকল
- নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ডাকসেবা অপরিহার্য: আইসিটি প্রতিমন্ত্রী
- বিয়ের আগের দিন বা রাতে বর-কনের যা করা উচিত নয়
- দিনাজপুরে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন
- সাগরে ৫০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে
- কুড়িগ্রামে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
- ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু
- নির্বাচন কমিশনে অ্যাপ চালু, মুহূর্তেই জানা যাবে ভোটের খবর
- নীলফামারীতে ১৮টি বিদ্যালয়ে খেলনা উপকরণ বিতরণ



