নারীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: স্পিকার শিরীন শারমিন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২
Find us in facebook
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যে কোনো দুর্যোগে নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকে। কভিডের সময়েও নারীরা অনেক দুর্ভোগ ও নির্যাতনের শিকার হয়েছে যা অপ্রত্যাশিত। নারী নির্যাতন, লিঙ্গবৈষম্য ও সামাজিক অসমতাকে জোরালোভাবে প্রতিরোধ জরুরি। কেননা, নারীকে পেছনে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে ‘উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার ২০২২’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেমিনারে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিচারপতি নাইমা হায়দার, লে. জেনারেল ওয়াকারুজ্জামান, লে. জেনারেল মাহফুজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম, ড. মো. তৌহিদুল ইসলাম, ড. রাসেদ উজ জামান, ড. রুবানা হক প্রমুখ।
এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গতকাল সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় স্পিকার বলেন, বাংলাদেশ সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। এই সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনারে স্পিকার বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই সমতাভিত্তিক বৈশ্বিক লক্ষ্য অর্জনে নারীরাই পরিবর্তনের সক্রিয় এজেন্ট। তাই টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের সম্পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চ্যালেঞ্জ উত্তরণ করে নিজ সক্ষমতা কাজে লাগিয়ে নারীরা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। তিনি লিঙ্গবৈষম্য দূরীকরণ ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মিলারের বিদায়ী সাক্ষাৎ : মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিদায়ী সাক্ষাৎকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় সব সময় পাশে থাকবে।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


