বেসরকারি স্কুলের ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩
Find us in facebook
বেসরকারি স্কুলের জন্য ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ রোববার প্রস্তুতকৃত তালিকা প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আবেদন জানানোর কথা রয়েছে।
সূত্র জানায়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ চলতি সপ্তাহের যেকোনো দিন করা হতে পারে। যদিও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশ নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটারের মতামত চেয়েছিল এনটিআরসিএ। সম্প্রতি সলিসিটরের মতামত লিখিত আকারে এনটিআরসিএতে এসে পৌঁছেছে। এখন দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে চায় সংস্থাটি।
এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী নিয়োগে মেধাক্রম মানা হয়নি মর্মে আদালতে রিট করেছিলেন। সেই রিটের বিষয়ে করণীয় জানতেই মূলত সলিসিটরের মতামত চাওয়া হয়েছিল। আমরা মতামত পেয়েছি। রিটকারী ব্যক্তি ছাড়া বাকিদের চূড়ান্ত সুপারিশে কোনো সমস্যা নেই।
সূত্র জানায়, আজ রোববার এনটিআরসিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা চূড়ান্ত সুপারিশের অনুমতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন। মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি সপ্তাহের যেকোনো দিন শিক্ষকদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। ইতোমধ্যে সুপারিশপত্র তৈরি করে তা ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, সারা দেশের স্কুল-কলেজ, মাদরাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। তবে যোগ্য প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে নিয়োগের জন্য ৩২ হজার ৪০০-এর অধিক প্রার্থীকে সুপারিশ করা হয়। পরবর্তী এসব প্রার্থী প্রথমবারের মতো অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেন।
প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে অনেক সময়ের প্রয়োজন হওয়ায় ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের চূড়ান্ত সুপারিশের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এ জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবে সংস্থাটি। এর আগে তৃতীয় গণবিজ্ঞপ্তিতেও একই প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল।
এনটিআরসিএ সচিব মো: ওবায়দুর রহমান জানান, আইনি জটিলতা নিয়ে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পেয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। আজ রোববার আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইব। অনুমতি দিলেই যেকোনো দিন ফল প্রকাশ করতে পারব। সেটি চলতি সপ্তাহেই সম্ভব।
সূত্র আরো জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ২১ ডিসেম্বর। প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় ২০২৩ সালের ১২ মার্চ। ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। এর পর প্রথম থেকে পঞ্চম নিবন্ধন প্রার্থীদের কাগজপত্র যাচাই, আইসিটি পদের প্রার্থীদের সনদ যাচাই, সহকারী মৌলভি প্রার্থীদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা যাচাই, সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতীত অবশিষ্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই, অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করার সময় বৃদ্ধি করা হয়।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ২৭ জুলাই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ আবেদন নেয়া শেষ হওয়ার পরেও ৯০০-এর বেশি প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণে ভুল করায়, আবারো সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। অবশ্য এ বিষয়ে শিক্ষকরা জানান, একটি নিবন্ধন পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি শেষ করে চূড়ান্ত শিক্ষক নিয়োগ, এরপর প্রতিষ্ঠানের যোগদান ও এমপিওভুক্ত হতে একজন চাকরিপ্রার্থীর পাঁচ থেকে ছয় বছর লেগে যায়। এর মধ্যে প্রাথমিক সুপারিশের পরও যদি পাঁচ-ছয় মাস লেগে যায় তাহলে চূড়ান্ত সুপারিশ পেতে তখন নিয়োগের প্রক্রিয়া আরো দীর্ঘ হয়।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



