সত্য-সুন্দরের পথে জীবন পরিচালিত করতে হবে: ধর্মমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪
Find us in facebook
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই যিশুর পুনরুত্থান দিবসের মূল তাৎপর্য। যিশুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে। সত্য-সুন্দরের পথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে।
রোববার সকালে রাজধানীর মিরপুরে ওয়াইএমসিএ'র সামনে যিশু খ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষে প্রাতঃকালীন উপাসনায় এসব কথা বলেন তিনি।
ফরিদুল হক খান বলেন, যিশু খ্রিষ্টের পুনরুত্থান খ্রিষ্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিষ্টানরা এদিনে মৃত্যুর বিরুদ্ধে যিশু খ্রিষ্টের বিজয় উদযাপন করে।
তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদেরকে যিশুর পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিলো অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ প্রণীত হয়েছে। এ আইনের আলোকে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ট্রাস্টের মাধ্যমে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬১০টি চার্চের সংস্কার অথবা মেরামতের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ৪০টি সানডে স্কুলের জন্য ২০১৮থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ২০১১ সাল হতে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ হাজার ৯৭টি চার্চে ৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সেমিনার আয়োজন ও কর্মশালার মাধ্যমে পাল, পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ সময় মন্ত্রী যিশুর আদর্শকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
বিশপ সাইমন আর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা, যাজক, পাল, পুরোহিত, বিশপ ও উপাসকরা অংশগ্রহণ করেন।
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- দিনাজপুর জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
- ইসরায়েলের হামলাকে স্বীকার করছে না ইরান
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



