করোনা সত্ত্বেও এক বছরে দেশে নতুন কোটিপতি প্রায় ১৪ হাজার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১
Find us in facebook
করোনা মহামারি সত্ত্বেও এক বছরে দেশে প্রায় ১৩ হাজার ৮৮১ জন মানুষ কোটিপতির তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৯ সালে একই সময়ের তুলনায় এটি ১৬ শতাংশ বেশি।
জুন শেষে দেশে কোটিপতি হিসাব ৯৯ হাজার ৯১৮-এ উন্নীত হয়, যেখানে গত বছরের জুন শেষে কোটিপতি হিসাব ছিল ৮৬ হাজার ৩৭টি। এক বছরের ব্যবধানে কোটিপতি হিসাব বেড়েছে ১৩ হাজার ৮৮১টি।
করোনাভাইরাস মহামারি দেখা দেওয়ার পরও গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের ব্যাংক খাতে ১০ হাজার ৫১টি নতুন কোটিপতি ব্যাংক হিসাব যোগ হয়। কোটিপতি হিসাবগুলোতে আমানত যোগ হয় ৬৮ হাজার কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে ১২ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ব্যাংক হিসাব খোলা হয়। এ হিসাবগুলোর ০.০৮% হিসাব কোটিপতিদের। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে ৫ হাজার ৬৪৬টি কোটিপতি হিসাব যোগ হয়েছে, যেখানে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোটিপতি হিসাব বেড়েছিল ৩৮২টি। এছাড়া জানুয়ারিতে ব্যাংকে কোটিপতি হিসাব ছিল ৯৩ হাজার ৮৯০টি। মার্চ শেষে কোটিপতি হিসাব বেড়ে ৯৪ হাজার ২৭২-এ উন্নীত হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, এ বছরের জুন শেষে ব্যাংকগুলোতে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত জমা থাকা হিসাব ছিল ৭৮ হাজার ৬৯৪টি। পাঁচ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানত থাকা ব্যাংক হিসাব ছিল ১১ হাজার ১৩টি। ১০ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা জমা থাকা ব্যাংক হিসাব ছিল ৩ হাজার ৫৯৯টি। ১৫ কোটি টাকা থেকে ২০ কোটি টাকা জমা থাকা ব্যাংক হিসাব ছিল ১ হাজার ৭৩২টি। ২০ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানত জমা থাকা ব্যাংক হিসাব ছিল ১,১৮৫টি।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হুসাইন বলেন, কোটিপতিদের সংখ্যা বাড়ার খবর অবশ্যই ভালো। কিন্তু আমাদের দেখতে হবে মধ্যবিত্তের ব্যাংকের আমানত, যারা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাও বেড়েছে কি না।
তিনি আরো বলেন, এ বছরের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউ অর্থনীতির জন্য ততটা ক্ষতি করতে পারেনি যেমনটি প্রথমটি করেছিল। আমি বিশ্বাস করি এপ্রিল-জুনের তথ্য তারই প্রতিফলন।
কোটিপতি বৃদ্ধির পিছনে কী কারণ রয়েছে এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, মহামারি চলাকালীন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা দ্রুত বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ অবৈধভাবে তাদের ব্যবসা চালানোর দায়ে কারাগারে রয়েছেন, কিন্তু তার ব্যাংক হিসাব এখনও চলছে।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


