নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি হবে দেখে শুনে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১
Find us in facebook
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে সুস্থে ও দেখে শুনে সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে গত সোমবার সংবাদ সম্মেলনের আগে ছাত্রলীগের আট নেতাকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। কিছুক্ষণ বিরতি নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী। রাত ৮টা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ করেন।
গণভবন সূত্রে জানা যায়, শুরুতেই উপস্থিত ছাত্রলীগ নেতাদের কথা বলতে দেন প্রধানমন্ত্রী। এ সময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তাদের কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে করণীয় কী হবে এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা চান। সেই সঙ্গে প্রশাসনসহ বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা ও সমস্যাগুলোও তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে শিক্ষাপ্রতিষ্ঠানে চেনা পরিবেশ ফিরে আসুক। তবে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ যেন বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে কোনো মহল যেন শিক্ষার্থীদের ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেদিকেও মনোযোগী হতে হবে।
তারপরই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস হল কমিটির বিষয়ে কথা বলেন। তিনি বলেন, অনেক দিন হলো বিশ্ববিদ্যালয়ের হল কমিটি হয় না। এতে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের হতাশা দেখা দিয়েছে।
তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাড়াহুড়া না করে বিশ্ববিদ্যালয় খোলার পর পরিস্থিতি দেখো। তারপর ধীরে সুস্থে, দেখে শুনে কমিটি দেওয়ার প্রস্তুতি নাও।
এ সময় হল কমিটি সম্মেলনের উদ্বোধনে অতিথি থাকার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অনুরোধ জানান সনজিত চন্দ্র দাস। তখন প্রধানমন্ত্রী বলেন, তোমরা তো ভালো কাজই করছো। আমার বয়স হয়েছে।
তখন মজার ছলে শেখ হাসিনা বলেন, ‘আমি তো তোমাদের দাদির বয়সী।’
প্রসঙ্গক্রমে মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলনের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় নেতাদের তারাহুড়ো না করে আগামী নির্বাচনকে সামনে রেখে ধীরে সুস্থে সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়ারও কথা বলেন তিনি।
ছাত্রলীগের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের বয়সের বিষয়ে কথা বললে শেখ হাসিনা বলেন, করোনার কারণে যে গ্যাপ সৃষ্টি হয়েছে, সে গ্যাপ যেন পূরণ করা হয় সে বিষয়ে পিএসসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলবেন।
এ সময় প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘সবাই নেতা হবে না, সম্ভবও নয়। এজন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। আধুনিক ও প্রযুক্তি শিক্ষায়ও ছাত্রলীগ নেতাকর্মীদের বেশি করে মনোযোগ দিতে হবে।’
ছাত্রলীগের নেতারা অনুরোধ করেন আগামীতে তাদের যে কোনো বড় অনুষ্ঠানে যেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ থাকেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী মৌন সম্মতি দেন বলে জানান বৈঠকে থাকা একাধিক নেতা।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক সাইদুর রহমান হৃদয়, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এনটিভি অনলাইনকে বলেন, ‘অনেক দিন পর নেত্রীকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত ও গর্বিত। আমরা সব সময় নেত্রীর ছায়া তলে থেকে তাঁর নির্দেশনা নিয়ে কাজ করতে চাই। নেত্রী আমাদের কাজের প্রশংসা করেছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সে নির্দেশনা মেনে সংগঠন পরিচালনা করব।’
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন পরে আমরা নেত্রীর সঙ্গে দেখা করেছি। নেত্রীর আঙিনায় আমরা মাতৃস্নেহ অনুভব করি। আমরা আমাদের সাংগঠনিক বিষয়গুলো নেত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আগামী দিনগুলোতে সেভাবেই সাংগঠনিক কার্যক্রম চালাব।’
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


