অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে ৫ রানে হারাল বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪
Find us in facebook
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। যেখানে দ্বিতীয় ম্যাচের শেষ দিনে রোমাঞ্চকর জয় পেয়েছে এইচপির টাইগাররা। ম্যাচটি ৫ রানে জিতেছে লাল-সবুজরা।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের শেষ দিন জয়ের জন্য বিসিবি এইচপি দলের দরকার ছিল ৬ উইকেট। অন্যদিকে পাকিস্তান শাহিনসের ১৬০ রান। অস্ট্রেলিয়ার ডারউইনে সোমবার (২৯ জুলাই) ম্যাচটি জিতে সিরিজ ড্র করেছে মাহমুদুল হাসান জয়ের দল।
আজ এইচপি দলের জয়ের নায়কও ছিলেন কাপ্তান জয়। তবে ব্যাট হাতে নয়, বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তবে এ ম্যাচের চতুর্থ ইনিংসে বিসিবি এইচপি দলের ২৯৬ রানের জবাবে দুর্দান্ত শুরু করেছিল শাহিনস।
উদ্বোধনী জুটিতেই ৯৬ রান তুলে ফেলে তারা। ৬৮ রান করা অধিনায়ক শাহিবজাদা ফারহানকে আউট করে জুটি ভাঙেন এইচপি অধিনায়ক মাহমুদুল। এরপর পেসার রেজাউর রহমানের জোড়া আঘাতে কামরান গুলাম ও উমাইর আমিন শূন্য রানে আউট হন।
১৫ রান করা মোহাম্মদ ইরফানকে ইনিংস লম্বা করতে দেননি হাসান মুরাদ। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে পাকিস্তান শাহিনস। ওপেনার হাসিব উল্লাহ ৪৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। আজ রেজাউরের বলে ৫১ রানে থামে তার ইনিংস।
এরপর পাকিস্তান শাহিনসের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাহির ও ইউসুফ লড়াই করতে থাকেন। যার ফলে ক্রমেই এইচপি দলের দুশ্চিন্তা বাড়তে থাকে। দুজন মিলে ৬৫ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন।
এ অবস্থায় ত্রাতা হয়ে আসেন অধিনায়ক নিজেই। মাহমুদুলের ‘গোল্ডেন আর্ম’ আউট করে দুজনকেই। তাহির ৪৩ ও ইউসুফ ৪৫ রান করে থামেন। ওই দুই উইকেট হারানোর পরও শাহিনসের লোয়ার অর্ডার সহজে হাল ছাড়েনি।
মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ অষ্টম উইকেটে আরও ৫৭ রান যোগ করলে জমে ওঠে ম্যাচ। জুটি ভাঙতে রেজাউরকে ফেরান মাহমুদুল। আরেক প্রান্ত থেকে নিজেও বোলিংয়ে আসেন। রেজাউর জুটি ভাঙতে ব্যর্থ হলেও সফল মাহমুদুল।
জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩ উইকেটে মাত্র ৯ রান। তখন ৯১তম ওভারে ২১ রান করা আলীকে আউট করেন মাহমুদুল। ৯৩তম ওভারে এসে ২৮ রান করা শেহজাদকে থামিয়ে আবার ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
শেষ উইকেটে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ৯৪তম ওভারের দ্বিতীয় বলেই ফয়সাল আকরাম বোল্ড হলে পাকিস্তানের ইনিংস থামে ২৯০ রানে। তাতে নিশ্চিত হয় এইচপির রোমাঞ্চকর জয়।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


