নিজের অবসরের বিষয়ে যা জানালেন ধোনি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ মে ২০২৩
Find us in facebook
সবাই ভেবেছিলেন ট্রফিটা হাতে তুলে তিনি অবসর ঘোষণা করবেন। দলের ক্রিকেটাররা সেই মঞ্চও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি বরাবরই বাকিদের থেকে আলাদা। আবেগে ভেসে, সতীর্থদের কাঁধে চেপে মাঠ ঘুরে বিদায় নেয়ার পাত্র তিনি নন। আর তাই যেন পঞ্চম আইপিএল ট্রফি জিতেও অবসর ঘোষণা করলেন না ধোনি। জানিয়ে দিলেন, সম্ভব হলে আরো একটা বছর পরে ফিরে আসতে চান।
ট্রফি হাতে তোলার আগেই সঞ্চালক হার্শা ভোগলের প্রশ্নের মুখোমুখি হন ধোনি। সরাসরি অবসর নিয়ে প্রশ্ন না করলেও, হার্শার ইঙ্গিত ছিল সেদিকেই।
হাসতে হাসতে ধোনি উত্তর দেন, “তুমি তাহলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনো দিনই ভোলার হয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি।”
এরপর তিনি বলেন, “কিন্তু আমার কাছে আরো কঠিন চ্যালেঞ্জ হল, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে এবং আরো একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে। আমার তরফে থেকে এটা সমর্থকদের কাছে উপহার। জানি শরীরের জন্য কাজটা সহজ হবে না। তবুও।”
ধোনি মেনে নিয়েছেন, যে ভালবাসা তিনি পেয়েছেন তা কোনো দিন ভুলতে পারবেন না। মাথা ঠান্ডা রাখলেও তিনি রক্তমাংসের মানুষ। চোখে জল তারও আসে।
ধোনি বলেছেন, “এই ভালবাসাতে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেনই। চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার সময় গোটা স্টেডিয়াম আমার নাম ধরে চিৎকার করছিল। তখন সত্যি আমার চোখ পুরো জলে ভরে গিয়েছিল।”
তিনি আরো বলেন, “কিছুক্ষণের জন্য ডাগআউটে চুপচাপ বসেছিলাম। বুঝতে পেরেছিলাম, আমাকে এটা উপভোগ করতে হবে। আসলে ওরা আমি যেমন, তেমন ভাবেই আমাকে ভালবাসে। আমি এমন কিছু কখনও দেখাতে যাই না যেটা আমি নই। সব কিছু সহজ রাখার চেষ্টা করি।”
আগে চারটি আইপিএল ট্রফি জিতলেও পঞ্চম ট্রফি নিয়ে আলাদা ভালবাসা রয়েছে ধোনির। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমার কাছে সব ট্রফিই বিশেষ অনুভূতির। কিন্তু আইপিএলের বিশেষত্ব হল, প্রতিটা ম্যাচই টানটান উত্তেজনার।”
চেন্নাই অধিনায়ক যোগ করেন, “আপনাকে সব সময় তৈরি থাকতে হবে। আজ আমাদের খেলায় অনেক ভুল হয়েছে। বোলিং বিভাগ ঠিকঠাক নিজেদের কাজ করতে পারেনি। কিন্তু ব্যাটিং বিভাগ সব চাপ কাটিয়ে আমাদের জয় এনে দিয়েছে।”
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


