বাংলাদেশি `পাকিপ্রেমীদের` তোপে পোস্ট মুছলেন নাফীস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১
Find us in facebook
সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সোশ্যাল সাইটে এক শ্রেণির পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন। যদিও সেই পাকিস্তানি সমর্থকেরা সবাই বাংলাদেশি। এদের কাছে পাকিস্তান মানে স্বর্গ। যদিও বাস্তবে ওই দেশ জঙ্গি তৈরির কারখানা। মনে মনে তারা বাংলাদেশকেও পাকিস্তান বানানোর চিন্তাভাবনা করে থাকেন। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্ত, কয়েক লক্ষ মা-বোনের সম্ভ্রমও এদের মন থেকে পাকিস্তান প্রেম দূর করতে পারে না।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্স করায় বিশ্বজুড়ে বাংলাদেশের সমালোচনা হচ্ছে। মার্ক ওয়াহ বাংলাদেশের ব্যাটিংকে বলেছেন, 'থার্ড ক্লাস'। এর আগে ওয়াসিম আকরাম সমালোচনা করেছেন লিটন দাসের। তাকে দল থেকে বাদ দিতে বলেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন। ক্রিকেট এবং ক্রিকেটার নিয়ে বিশ্বজুড়েই এসব আলোচনা-সমালোচনা চলে। যার পাল্টা জবাবও দিতে দেখা যায়।
শাহরিয়ার নাফীস এসব সমালোচনার জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, 'পাকিস্তান দল এখন যেমন খেলছে তা সত্যইই প্রশংসার দাবিদার। কিন্তু পাকিস্তানি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, স্যার আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার দরকার নেই।' এই পোস্ট দেখে হামলে পড়ে এক শ্রেণির ক্রিকেট সমর্থক। তারা নাফীসকে যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে নাফীস সেই পোস্ট মুছে ফেলেন। এরপর শুরু হয় তার অন্য পোস্টগুলোতে পাকিস্তান প্রেমীদের আক্রমণ।
যেমন মীর্জা ওমর নামের একজন লিখেছেন, ' পাকিস্তান ক্রিকেট টিমের প্রতি এদেশের মানুষের সমর্থন, ভালোবাসা নিশ্চয়ই টের পেয়েছেন! ভবিষ্যতে খুব সাবধানে কথা বলবেন। নিজের জন্য দালালি করতে চাইলে করেন, সমস্যা নেই। কিন্তু, এদেশের ৮০ পার্সেন্ট মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে সেটা মাথায় রেখে কথা বলবেন। নয়তো পাবলিক এভাবেই খেলে দিবে!' সৈয়দ মোহাম্মদ বকর লিখেছেন, 'স্ট্যাটাস দিয়ে রেখে দেয়ার কলিজা হয় না, তারা আবার এদেশের ক্রিকেট উপরে নিয়ে যাবে।'
জুল আফরোস লিখেছেন, 'পাকিস্তান কে নিয়ে পোস্ট দিয়ে ঘুম হারাম হয়ে গিয়েছে। নিশ্চিত আপনি ভারতের দালাল। আর সরকারের পা চাটা। আপনাকে ভাল মনে করেছিলাম। এখন দেখি আপনি হলেন সবচেয়ে খারাপের একজন।' আরেকজন আইসিএল প্রসঙ্গ টেনে লিখেছেন, 'আপনি তো দেশের সাথে বেঈমানী করে আইসিএল খেলতে গেছিলেন। তাও সবাই ভালোবাসতো আপনারে।চলতি বিশ্বকাপের পাকিস্তানি সাবেকরা যতটা উদ্বীগ্ন দেখাইছে বিডি টিম নিয়া তা যদি বিসিবি দেখাইতো তাহলে দেশের ক্রিকেটের উন্নতি হইতো আরো। যারা সমালোচনা করে তাদের বন্ধু ভাবতে হবে।'
এমন অসংখ্য আক্রমণাত্বক কমেন্টে শাহরিয়ার নাফীসের ফেসবুক আইডি এখন সয়লাব!
- করোনায় আক্রান্ত সৌম্য
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
- যে কারণে নায়িকা শিমুকে হত্যা, জানালেন এসপি
- আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ
- ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় দায়িত্ব বেড়েছে’
- ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
- ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা দেখা দেয়নি’
- উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা
- বোরোতে চাষের জন্য নিবন্ধন পেল ধানের ১০ জাত
- ‘কালুরঘাটে মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতিস্তম্ভ করা হবে’
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ
- পীরগঞ্জ থানার হাজতখানায় গড়ে তোলা হয়েছে পাঠাগার
- তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
- রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
- মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা
- জনগণের টাকায় আমাদের সংসার চলে: ডিসিদের রাষ্ট্রপতি
- রৌমারীর নদীতে মিলল বাক প্রতিবন্ধীর লাশ
- ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- হাবিপ্রবিতে ‘সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন’ শীর্ষক সেমিনার
- পদ ধরে রাখতে তোষামোদি করছেন মির্জা ফখরুল
- ‘দেশবিরোধী প্রচারণায় চুক্তির কপি গভর্নরের কাছে পাঠানো হবে’
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: ডা. দীপু মনি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭
- ১৮টি বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
- বুস্টার ডোজ ৫০ বছর বয়সীরাও পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- করোনার বাধা ডিঙিয়ে জাহাজে চাঙ্গা নীল অর্থনীতি
- বাড়তি প্রণোদনা মিলবে বিকাশে রেমিট্যান্স পাঠালে
- ওএমএস কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী


