বাটলার ঝড়ে অজিদের ৮ উইকেটে উড়িয়ে দিল ইংলিশরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১
Find us in facebook
সপ্তম টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে একদম পাত্তাই দিল না ইংলিশরা।
মাত্র দুই উইকেট হারিয়ে ৫০ বল হাতে রেখে নির্ধারিত ১২৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ইংলিশরা।
মূলত ওপেনার জস বাটলারের ঝড়েই আট উইকেটের বিশাল জয় নিয়ে অজিদের বিপক্ষে মাঠ ছাড়ে ইংলিশরা।
জস বাটলার ইনিংস ওপেন করতে নেমে অপরাজিত ছিলেন ৩২ বলে ৭১ রানে। ইনিংসে ৫টি ছক্কা এবং বাউন্ডারি মারেন তিনি। অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা কিংবা অ্যাস্টন অ্যাগার – কেউ রেহাই পাননি বাটলারের ব্যাটের ঝড় থেকে।
১২৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে প্রথম ৬ ওভারেই ৬৬ রান তুলে ফেলেন ইংলিশ ওপেনার জেসন রয় এবং জস বাটলার, তার মধ্যে সবচেয়ে বেশি মারমুখি ছিলেন বাটলার। অ্যাডাম জাম্পা ওভারের দ্বিতীয় বলেই জেসন রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান। ২০ বলে ২২ রান করেন জেসন রয়।
ওপেনিং পার্টনার ফিরে গেলেও বাটলারের তাণ্ডব থেমে থাকেনি। বরং, তার ব্যাটিং তাণ্ডবে ভেঙ্গেই পড়েন অসি বোলাররা। ১০ ওভারেই ইংল্যান্ড তুলে নেয় ৯৯ রান। এরমধ্যে অবশ্য ৮ বলে ৮ রান করে অ্যাস্টন অ্যাগারের বলে ম্যাথ্যু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভিড মালান।
জনি বেয়রেস্ট চার নম্বরে এসে বাটলার তাণ্ডবে যোগ দেন তিনি। ১১ বল মোকাবেলা করে মেরেছেন ২টি ছক্কার মার। ১৬ রানে ছিলেন অপরাজিত। শেষ পর্যন্ত ১১.৪ ওভারেই কাংখিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। শুরু থেকেই অজি ব্যাটারদের চেপে ধরে ইংলিশরা। মাত্র ২১ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১, স্মিথ ১, ম্যাক্সওয়েল ৬ ও স্টয়নিস ০ রানে আউট হন।
এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে ৩০ ও অ্যাস্টন অ্যাগারের সঙ্গে ৪৭ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েড ১৮ ও অ্যাগার ২০ রান করেন।
একপ্রান্ত আগলে রেখে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে সাজঘরে ফেরেন ফিঞ্চ। মূলত তার ব্যাটেই লড়াই করার মতো সংগ্রহ পায় অজিরা। এছাড়া শেষ দিকে প্যাট কামিন্স ১২ ও মিচেল স্টার্ক ১৩ রানের দুটি ছোট ইনিংস উপহার দেন।
ইংল্যান্ডের হয়ে একাই ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। এছাড়া ক্রিস ওকস ও টাইমাল মিলস দুটি এবং লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন।
- করোনায় আক্রান্ত সৌম্য
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
- যে কারণে নায়িকা শিমুকে হত্যা, জানালেন এসপি
- আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ
- ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় দায়িত্ব বেড়েছে’
- ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
- ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা দেখা দেয়নি’
- উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা
- বোরোতে চাষের জন্য নিবন্ধন পেল ধানের ১০ জাত
- ‘কালুরঘাটে মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতিস্তম্ভ করা হবে’
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ
- পীরগঞ্জ থানার হাজতখানায় গড়ে তোলা হয়েছে পাঠাগার
- তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
- রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
- মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা
- জনগণের টাকায় আমাদের সংসার চলে: ডিসিদের রাষ্ট্রপতি
- রৌমারীর নদীতে মিলল বাক প্রতিবন্ধীর লাশ
- ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- হাবিপ্রবিতে ‘সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন’ শীর্ষক সেমিনার
- পদ ধরে রাখতে তোষামোদি করছেন মির্জা ফখরুল
- ‘দেশবিরোধী প্রচারণায় চুক্তির কপি গভর্নরের কাছে পাঠানো হবে’
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: ডা. দীপু মনি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭
- ১৮টি বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
- বুস্টার ডোজ ৫০ বছর বয়সীরাও পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- করোনার বাধা ডিঙিয়ে জাহাজে চাঙ্গা নীল অর্থনীতি
- বাড়তি প্রণোদনা মিলবে বিকাশে রেমিট্যান্স পাঠালে
- ওএমএস কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী


