• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডের মূল দলে রুবেল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

Find us in facebook

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার রুবেল হোসেনকে। এ খবর শনিবার রাতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। সেই স্কোয়াডে রুবেল ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটারের ভূমিকায়। তবে বিশ্বকাপের প্রাক্বালে নির্বাচকরা তাকে মূল স্কোয়াডে ডেকেছেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবির জাতীয় দল নির্বাচন প্যানেল শনিবার রুবেল হোসেনের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। রুবেল স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে ওমান যাত্রা করেছিলেন এবং এখন স্কোয়াডের সদস্য হিসেবে বিবেচিত হবেন। রুবেল বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

রুবেলসহ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে মোট সদস্য দাঁড়াল ১৬ জনে। 

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রুবেল হোসেন শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই: আমিনুল ইসলাম বিপ্লব।

Place your advertisement here
Place your advertisement here