আওয়ামী লীগ মসজিদ মাদরাসার সর্বোচ্চ উন্নয়ন করেছে: পলক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ মে ২০২৩
Find us in facebook
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এক সময় অপপ্রচার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদ থাকবে না। মাথায় টুপি থাকবে না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে মসজিদ মাদরাসার সর্বোচ্চ উন্নয়ন করেছে। দেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ হয়েছে। শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্য করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জানে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না। সেজন্য তারা নির্বাচনে ভয় পায়। বিএনপিরা সরকারের জনপ্রিয়তাকে ভয় পায়। নৌকা জনগণের মার্কা, উন্নয়নের মার্কা। বিগত দিনে নৌকা ভোটে হারেনি। ষড়যন্ত্রের কারণে হেরেছে। বিভেদ, অনৈক্যের কারণে হেরেছে। অপপ্রচারের কাছে হেরেছে। আগামী নির্বাচনে যুবলীগকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে। এ সংগঠনকে শক্তিশালী করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মডেল যুবলীগ উপহার দেবে।
তিনি বলেন, চৌগ্রামের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকা এখানে কখনো পরাজিত হয়নি। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবে চৌগ্রামের জনগণ। এক সময় সন্ত্রাসের জনপদ ছিল, অথচ চৌগ্রামে রাজাদের বসবাস ছিল। চৌগ্রামকে উন্নয়ন ও শান্তির জনপদ করতে আমরা চেষ্টা করছি।
তিনি আরো বলেন, তরুণ অনেক ভোটার জানে না ২০০৮ সালের আগের কথা। তখন ৭০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ ছিল না। ডাকাতদের ভয়ে মানুষ সারারাত পাহারা দিয়েছে। প্রকাশ্য মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করেছে। সব সুযোগ-সুবিধা প্রদান করেছে।
গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক বারিক হোসেন প্রমুখ।
- জুনাইদ আহমেদ পলক আটক হয়েছেন
- ভুলবেন না ‘অহংকার পতনের মূল’
- ছাত্র আন্দোলনে আটকদের মুক্তি দেওয়া শুরু
- জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


