রংপুর বিভাগে মাদক বিস্তার রোধ করা যাচ্ছে না
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ মার্চ ২০২৪
Find us in facebook
রংপুর বিভাগের ৮ জেলায় মাদক বিস্তার রোধ করা যাচ্ছে না। এ বিভাগের সীমান্ত সংলগ্ন ৬ জেলার কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই আসছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হলেও এর মাস্টারমাইন্ডরা থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। অথচ নিয়মিত অভিযান, গ্রেফতার, মামলা ও সচেনতামূলক সভা হলেও কমছে না মাদকসেবীর সংখ্যা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকা কড়াকড়ি না হলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়।
জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। প্রায়সময় মাদকদ্রব্য উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতার করা হচ্ছে। এরপরও প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন জানান, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থেকে ২ লাখ ২২ হাজার ইয়াবা, ৩৫ হাজার ৩৭৪ বোতল ফেনসিডিল, সাড়ে ৩ কেজি হেরোইন, ৩ হাজার ৩৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও বিপুল পরিমাণ টাপেন্ডা ডল, সিডাকসিডল ট্যাবলেট, ইনজেকশন, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, স্পিড, মদ তৈরির কাঁচামাল, তাড়ি, চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ২৯ টাকা, ৩৬টি মোবাইল, ১৩৯টি মোটরসাইকেল, ১২টি পিকআপ ও ৪৫টি ইজি বাইক।
তিনি জানান, গত ৫ বছরে নিয়মিত অভিযান হয়েছে ২১ হাজার ৪৮৭টি, ভ্রাম্যমাণ আদালত হয়েছে ১৮ হাজার ৮৫১টি, নিয়মিত মামলা ৩ হাজার ৭৮৬টি, ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে ৭ হাজার ৫৯৮টি ।
এ সময় গ্রেফতার হয়েছেন ৩ হাজার ৩৩০ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৫ হাজার ৭৯৮ জনের। পালাতক রয়েছে ১ হাজার ৪৭৩ জন।
মাদক নিয়ন্ত্রণে গণসচেনতা মূলক কার্যক্রম চালু রয়েছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা। মাদককে নিরুৎসাহিত করতে পাড়া মহল্লায় মাইকিং, পোস্টার, স্টিকার লিফলেট বিতরণ ও ডুকোমেন্টরী প্রর্দশন করা হচ্ছে।
বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে মাদকবিরোধী, সভা, সেমিনার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন জানান, বাংলাদেশে চোলাইমদ ছাড়া অন্য কোনো মাদকদ্রব্য তৈরি হয় না। মাদকগুলো আসে বিভিন্ন দেশ থেকে। এজন্য সীমান্ত, পানি পথ, পোর্ট ও বিমানবন্দরে কড়াকড়ি অবস্থা থাকলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
- তাজহাট থানা পুলিশের আয়োজনে অপরাধ প্রতিরোধ সভা
- প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার এসএম গোর্কির সাথে মতবিনিময়
- সুন্দরগঞ্জে আধুনিক পদ্ধতিতে করলা চাষে ব্যাপক সাফল্য
- হিলিতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



