• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

পূজার উপহার নিয়ে মেয়েবাড়ি যাওয়া হলো না রথিন্দ্রনাথের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

Find us in facebook

দিনাজপুরের বীরগঞ্জে মেয়ে বাড়ি যাওয়ার সময় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টার সময় বীরগঞ্জ উপজেলার ৮নম্বর ভোগনগর ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। 

নিহত রথিন্দ্রনাথ রায় (৫৭) খানসামা উপজেলার দুহসহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায়  জয়ন্ত কুমার রায় (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

জানা যায়, পূজা উপলক্ষে জামাই, মেয়ে নাতি-নাতনিদের জন্য উপহার, মিষ্টি ও বাড়িতে রান্না করা খাবার নিয়ে রথিন্দ্রনাথ রায় তার ভাতিজা জয়ন্ত কুমার রায়কে নিয়ে মোটরসাইকেল যোগে বীরগঞ্জ উপজেলার মাহানপুর জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ কালিতলা মাঝা বোয়াইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রথিন্দ্রনাথ রায় মারা যান। 

আহত জয়ন্ত কুমার রায়কে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল মজিদ প্রধান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here