‘বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে বেতার গণমানুষের আস্থার প্রতীক’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩
Find us in facebook
‘বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে বেতার গণমানুষের আস্থার প্রতীক’
তথ্য প্রযুক্তির এই যুগেও বেতার স্বমহিমায় এগিয়ে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি ও শান্তির বার্তা নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে বেতার গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ যেকোনো দুর্যোগময় সময়ে বার্তা প্রেরণে বেতারের অবদান অপরিসীম।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব বেতার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক এসব কথা বলেন।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগেও বেতার স্বমহিমায় এগিয়ে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি ও শান্তির বার্তা নিয়ে। এজন্য সময়ের সঙ্গে সঙ্গে বিশ^স্ত গণমাধ্যম হিসেবে বেতার গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। ১৯৬৩ সাল থেকে আমি রাজশাহী বেতারের সঙ্গে কাজ করছি। বেতারের অবদান আমাদের জাতীয় জীবনে বলে শেষ করা যাবে না।
তিনি আরও বলেন, ‘বেতার ও শান্তি’ এই শান্তি শব্দটা বার বার উচ্চারিত হওয়া দরকার। পৃথিবীতে শান্তি উঠে যাচ্ছে বললেই চলে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। কাজে আমরা শান্তির কথাটা বার বার বলি এবং বেতারের মাধ্যমে এর বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেই। তিনি বেতারকে বাঁচিয়ে রাখার এবং আরও সমৃদ্ধ করার আশা প্রকাশ করেন।
এর আগে এদিন সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ বেতার রাজশাহী’র আঞ্চলিক কার্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বেতার দিবস ২০২৩ এর উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ বেতার রাজশাহীর কর্মকর্তা-কর্মচারী, ঘোষক, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেতার ভবন থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়। এরপর বেতার ভবন চত্বরে অনুষ্ঠিত হয় দিবসটির ওপর আলোচনা সভা। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের ইতিহাস-ঐতিহ্য নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌখিন যাত্রা গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে ঐতিহাসিক যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’ পরিবেশিত হয়।
বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক মোঃ হাসান আখতারের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বাদশা, ভারপ্রাপ্ত আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোসা. উম্মে কুলসুমসহ অনুষ্ঠানে বেতারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


