• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই হবে না: সুজিত রায় নন্দী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

Find us in facebook

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপি অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছিল। সংবিধান বহির্ভূতভাবে তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই হবে না।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধা পৌরপার্ক শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিলেন। বিএনপি নাশকতা-দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের পাঁয়তারা করেছিল।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসা-সহিংসতায় বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি উন্নয়ন আর শান্তি। আওয়ামী লীগ জনগণের সরকার। দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, সহ-সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান রিংকু প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here