শ্রদ্ধা-ভালোবাসায় এরশাদকে স্মরণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
Find us in facebook
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। গতকাল রোববার (১৪ জুলাই) সকাল ৬টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন দুপুরে নগরীর পল্লী নিবাসে এরশাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
পরে আয়োজিত স্মরণসভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল হকসহ অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা পরিষদ গঠন করেছিলেন। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, শুক্রবার ছুটির দিন ঘোষণা করেছেন, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিলেন। তার শাসনামলে দেশে দুর্নীতি ছিল না, মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। তিনি দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন যা আজও মানুষ মনে রেখেছে।
এরশাদের শাসনামল নিয়ে এখনো সাধারণ মানুষ প্রশংসা করে। কিন্তু এক শ্রেণির রাজনীতিকরা রাজনৈতিক বিরোধিতার কারণে তাকে স্বৈরশাসকের তকমা দিয়ে ফায়দা লুটতে চায়। আজ দেশের মানুষের কাছে স্পষ্ট সত্যিকারের স্বৈরাচার-স্বৈরশাসক কারা? কারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা-সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে তা আর বলার অপেক্ষা রাখে না। এরশাদের বিরুদ্ধে এখনকার শাসকদের মতো ভূরিভূরি অভিযোগ নেই। আগামীতে হুসেইন মুহম্মদ এরশাদের চেতনা ও আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান পার্টির কেন্দ্রীয় নেতারা।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ৩০টি পয়েন্টে এরশাদের ভাষণ ও কোরআন তেলাওয়াত মাইকে প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার বিকেলে মহানগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন তার ছেলে শাতাহা জারাব এরিক এরশাদ। এ সময় এরিক এরশাদের মা বিদিশা সিদ্দিক সঙ্গে ছিলেন।
করব জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরিক এরশাদ জানান, জাতীয় পার্টি থেকে তার কোনো খোঁজখবর নেওয়া হয় না। জাতীয় পার্টি যদি তাকে চায় তিনি সাড়া দেবেন। অন্যদিকে এরশাদপুত্রের প্রতি দলীয় নেতাদের অবহেলায় জাতীয় পার্টির ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদিশা সিদ্দিক।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


