ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীকে খুন করেন স্বামী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
Find us in facebook
দুই সন্তানের জননী নিলুফা ইয়াসমিনকে শ্বাসরোধ হত্যার সাত মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার প্রধান আসামি স্বামীকে গ্রেফতারের পর এই রহস্য উদঘাটন হয়। ঘুম থেকে ডেকে তোলার অপরাধে স্ত্রী নিলুফা ইয়াসমিনকে শ্বাসরোধে করে হত্যা করেন স্বামী ছইদার সরকার ওরফে সহিদার রহমান।
রোববার বিকেলে রংপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহজাহান।
তিনি জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মমিনের মেয়ে নিলুফা ইয়াসমিনের সঙ্গে ১৪ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী তেলীপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সহিদার রহমানের। দাম্পত্য জীবনে তাদের ঘরে দুটি সন্তান জন্ম নেয়। গত বছরের ৩১ ডিসেম্বর নিলুফা ইয়াসমিনকে তার স্বামীসহ পরিবারের লোকজন গুরুতর অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেসময় পরিবারের লোকজন এলাকাবাসীকে জানিয়েছিল, নিলুফা ইয়াসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই সময় নিলুফা ইয়াসমিনের পিতার পরিবারেরও কোনো অভিযোগ ছিল না। কিন্তু থানা পুলিশের সন্দেহ হলে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই ঘটনায় বদরগঞ্জ থানায় ইউডি মামলা হয়।
সম্প্রতি চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে নিলুফারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে নিলুফা ইয়াসমিনের বাবা আব্দুল মমিন বাদী হয়ে গত ১৩ জুলাই স্বামী সহিদার রহমান ও শ্বশুর আব্দুল হাইসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন ওই রাতেই স্বামী সহিদার রহমান গ্রেফতার করেন। এরপর তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
সহিদার রহমান স্ত্রীকে হত্যার বর্ণনার বরাত দিয়ে ওই ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহজাহান বলেন, ঘটনার দিন স্থানীয় হাটে নাইট ডিউটি করে সহিদার রহমান ভোরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। দুপুরে স্ত্রী নিলুফা ইয়াসমিন গরুকে খাবার দেওয়ার জন্য স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় তিনি রেগে হয়ে স্ত্রীর গলা চেপে ধরেন। স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে তাকে রেখে বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে এসে নিলুফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বামী প্রচার করেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


