• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

রংপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১১ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন ২৬ জন। এখন পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭৫৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৭২৫ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩ জন। 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তসহ চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

Place your advertisement here
Place your advertisement here