• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

গঙ্গাচড়ায় রাতে বেরিয়ে নিখোঁজ, সকালে লাশ মিলল বাঁশঝাড়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয় আনি বালাপাড়া এলাকায় একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবককে চেতনানাশক খাইয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়। 

অমল মহন্ত (২২) ওই ইউনিয়নের মনিন্দ্র মহন্তর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এর আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

অমলের বাবা মনিন্দ্র বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার ছেলে মোবাইল ফোন বাড়িতে রেখে বের হয়ে যায়। রাত ১২টার মধ্যে বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, অমল তার বোনের বাড়িতে। আজ সকালে শুনতি পাই, ছেলের লাশ বাঁশঝাড়ে। তবে সকালে মেয়েকে জিজ্ঞাসার পর জানা যায়, অমল রাতে তার বাড়িতে যায়নি।’ 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, তাঁকে চেতনানাশক কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে।’ 

মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Place your advertisement here
Place your advertisement here