• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

পীরগঞ্জে করতোয়ায় নৌকা ডুবিতে কিশোরের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর চরে ঘাস কাটতে যাওয়ার পথে নৌকা ডুবিতে সেলিম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী কুলানন্দপুর করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উপজেলার বড় আলমপুর (ষোলোঘরিয়া) গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালে গরুর ঘাস সংগ্রহ করতে একটি ভাঙা নৌকায় করে কুলানন্দপুর করতোয়া নদীর চরে যাচ্ছিল সেলিম। একপর্যায়ে নদীর মাঝখানে নৌকাটি ডুবে গেলে সেলিম নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ব‌্যাপা‌রে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আনোয়ারুল ইসলাম ব‌লেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে। অভিযোগ না থাকায় পা‌রিবা‌রিকভা‌বে লাশ দাফ‌নের অনুম‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

Place your advertisement here
Place your advertisement here