৩০ বছর ধরে তারাবির নামাজ পড়াচ্ছেন আনোয়ারুল ইসলাম
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩
Find us in facebook
নব্বই দশকে হেফজ পড়াশুনা শেষ করার পর রংপুরে কয়েকটি মসজিদে তারাবির নামাজের ইমামতি করেছেন আনোয়ারুল ইসলাম সাজু। পরে ১৯৯২ সালে চাকরির সুবাদে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলেমানিয়াতে চলে যান। সেখানে গিয়ে একটি মসজিদে দীর্ঘ সাত বছর তারাবির নামাজের ইমামতি করেছেন তিনি।
এরপর ২০০১ সালের শুরুর দিকে দেশে ফিরে আসেন আনোয়ারুল ইসলাম। তবে ছাড়েননি তারাবির নামাজ পড়ানো। দেশে ফিরেও প্রতি মাহে রমজানে তারাবির নামাজের ইমামতি করেছেন। এভাবে তারাবির নামাজে ইমামতি করতে করতে তার জীবনের ৩০টি বছর কেটে গেছে। সৌদির প্রবাস জীবনে মসজিদে মসজিদে গিয়ে রমজান মাসে প্রশান্তি পেয়েছেন এই হাফেজ। সেখানকার হাফেজদের মন জুড়ানো কোরআন তেলোয়াত আর রমজানের ইবাদত ভুলতে পারেননি এখনো।
রমজানকে ঘিরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সেই কথাগুলোই বলছিলেন আনোয়ারুল ইসলাম সাজু। সৌদি থেকে দেশে ফেরার পর রংপুরের বেশ কয়েকটি মসজিদে রমজানে তারাবির ইমামতি করেছেন তিনি।
বর্তমানে হাফেজ আনোয়ারুল ইসলাম সাজু রংপুর নগরীর নূরপূর এলাকায় উদ্দীন হাফিজিয়া মাদরাসাতে শিক্ষকতার পাশাপাশি আশরাফিয়া জামে মসজিদে ইমামতি করছেন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছি ইউনিয়নের কাঁঠালবাড়ি জুম্মারহাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার বড় ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি রংপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
ত্রিশ বছর ধরে তারাবিতে ইমামতি করানো হাফেজ আনোয়ারুল ইসলাম বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ তারাবির সময় কেটেছে সৌদি আরবে। সেখানকার মানুষরা রমজান মাসে রাতদিন ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকে। বিশেষ করে সালাতুল তারাবি থেকে তাহাজ্জুদের সময় পর্যন্ত চারদিক থেকে ভেসে আসা সুমধুর কোরআন তেলোয়াত বিমোহিত করার মতো।
তিনি আরও বলেন, মাহে রমজান এলেই মন চায় সৌদি আরব যেতে। কোরআনের উচ্চারণ, ইয়াদ, সুর যেন বারবার এই আকুতি জানায়। পবিত্র রমজান জুড়ে সৌদি আরবে ইবাদত বন্দেগিতে মশগুল থাকে সেখানকার মানুষরা। ইবাদতের বালাখানায় ইফতার, তারাবির, তাহাজ্জুদ, সেহরি আর কোরআন তেলোয়াতে কোনো ঘাটতি নেই।
এ মাসে সম্প্রীতির বন্ধন, একে অপরের খোঁজখবর আর অসহায়ের পাশে দাঁড়াবার জন্য উদগ্রিব থাকে সৌদির মানুষরা। এমন প্রশান্তির পরিবেশে দীর্ঘ সাড়ে আট বছর সময় কেটেছে আনোয়ারুল ইসলাম সাজুর। তাই রমজান মাস এলেই সৌদি আরবে ফিরে যেতে চান তিনি। রমজান জুড়ে সৌদি আরবে ইফতার সামগ্রী ক্রয় নিয়ে কাউকে চিন্তা করতে হয় না। সেখানকার ধর্ণাঢ্যরা ইফতারের পরসা নিয়ে বসে থাকেন রোজাদারদের অপেক্ষায়।
আনোয়ারুল ইসলাম বলেন, সৌদিতে ইফতারের সময় মসজিদে মসজিদে হাজার হাজার রোজদার এক সঙ্গে ইফতার করেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাও রোজাদারকে ডেকে নিয়ে ইফতার খাওয়ান। অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ অসহায়, গরিবদের সেখানে ইফতার কিনে খেতে হয় না। কোনো না কোন মাধ্যমে তারা ইফতার পেয়ে যান। শুধু সেহরির সময়টুকু বাদ দিয়ে পুরো সৌদি আরবের মসজিদে মসজিদে ইফতার, তারাবি ও তাহাজ্জুদের সময় মুসল্লিদের ঢল নামে।
এই কোরআনের হাফেজ বলেন, মুসলমানদের জন্য সারাবছরই নামাজ ফরজ। আর রমজানের সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলোয়াত। রোজার সঙ্গে কোরআন তেলোয়াত মনকে শীতল রাখে। সৌদিতে তারাবির সময় কোরআনের আয়াত শুনে মুসল্লিদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। কিন্তু আমরা কোরআনের তেলোয়াত শুনি, অর্থ বুঝি না। এ কারণে আমাদের মধ্যে কোরআনে শোনার মনযোগ কম। সৌদির মসজিদগুলোতে শুধু বিশ রাকাত সালাতুল তারাবিতেই নয়, তাহাজ্জুদের সময়ও মুসল্লিরা দীর্ঘ সময় নামাজ আদায় করেন। অথচ বাংলাদেশে আমরা নামাজের ব্যাপারে উদাসীন। আট রাকাত নামাজ পড়ে বেশিরভাগ মুসল্লি চলে যায়।
এই রমজানে অসহায়, গরিব, মিসকিনদের বেশি বেশি সাহায্য সহযোগিতা ও দান করার তাগিদ দিয়ে এই হাফেজ বলেন, আমি পনের দিন তারাবির ইমামতি করতাম। আর পনের দিন মক্কা ও মদিনার বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। কখনোই মসজিদে মুসল্লি কম দেখিনি। কিন্তু আমাদের দেশেতো রমজানের প্রথম দশদিন পর থেকে মুসল্লি কমতে থাকে।
তিনি আরও বলেন, আল্লাহ যে উদ্দেশ্যে রমজানকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন, আমরা যদি তা সত্যিকার অর্থে অনুধাবন করতে পারি, তবেই স্বার্থক হবে নেয়ামত ও ফজিলতের এই মাসের ইবাদত।
আশরাফিয়া জামে মসজিদের মুসল্লি আব্দুর রহমান বলেন, আমি সৌদি আরবে গিয়েছিলাম। সেখান হজ করার সময়ে বেশ কিছু মসজিদে নামাজ আদায় করেছি। সৌদির হাফেজদের মতো আমাদের মসজিদেও তারাবির নামাজ পড়ান আনোয়ার হুজুর। তার কোরআন তেলোয়াত শুনলে মন জুড়িয়ে যায়।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ খান বলেন, হাফেজ আনোয়ার দীর্ঘ বছর ধরে আমাদের মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন। এর আগে শহরের বিভিন্ন মসজিদেও ইমামতি করেছেন। আমরা তার কোরআন তেলোয়াতে মুগ্ধ।
(সূত্র- ঢাকা পোস্ট)
- বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি ‘মাঙ্গা’ ফর্মে কমিক বই
- আমেরিকার মতো আমরাও স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের মানুষের অধিকার নষ্ট করতে চায় বিএনপি: নাছিম
- ঈদের ছুটির আগেই বোনাস দিতে মালিকদের প্রতি আহ্বান
- ‘সব শিক্ষার্থীর ই-বুক অ্যাকসেস নিশ্চিত করা হবে’
- সিএসডব্লিউর সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
- দানাদার খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- ইতিহাসের পাতায় ০৬ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা
- সেহরিতে যা এড়িয়ে চলাই ভালো
- টুইটারের লোগোতে কুকুর বসাচ্ছেন ইলন মাস্ক
- ইফতারে তৈরি করুন মজাদার নিউট্রিবুস্ট স্মুদি
- রাজস্থান রয়্যালসকে হারালো পাঞ্জাব
- ১০০ কাপড়ের দামে আগুনে পোড়া জামা কিনলেন মিম
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় আমল
- জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ
- ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ফের ইসরায়েলের হামলা
- তাপপ্রবাহ অব্যাহত থাকবে দেশের চার জেলায়
- বিএনপির নিজেদের ওপর কোনো আস্থা নেই: তথ্যমন্ত্রী
- উচ্চঝুঁকির ভূমিকম্পে ভেঙে পড়বে রাজধানীর ৬০ শতাংশ ভবন
- বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না: ওবায়দুল কাদের
- রংপুরে সাংবাদিক হেনস্থার ঘটনায় আটক ১
- সিজারে বেরিয়ে গেল নবজাতকের নাড়ি-ভুঁড়ি, অতঃপর...
- ইলিশের উৎপাদন ঠিক রাখতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- ভেজাল কসমেটিকস বিক্রি করলে কঠোর ব্যবস্থা
- পাহাড়ের ফসল দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে: কৃষিমন্ত্রী
- জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার
- বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে
- এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি
- দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- ‘হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কর্মসূচি গ্রহণ করছে সরকার’
- ‘বাড়িতে ভাই আসলেন ঠিকই, তবে লাশ হয়ে’
- পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি
- স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- বিএনপি নির্বাচন পণ্ডের অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের
- ৯ বছরে বিয়ে হওয়া সেই আছিরন আজ গ্রামের গর্ব
- নতুন চমক দেখাতে এবার আসছে চ্যাট জিপিটি ফোর
- নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু
- ‘পাওয়ার ন্যাপ’ উপকারী না ক্ষতিকর!
- হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- শ্রীলংকাকে ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ দিলো আইএমএফ
- বিএনপিকে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আগামীকাল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল
- বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার
- স্বামীর সংসারের হাল ধরছেন হাজারো নারী
- ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে আজ
- দুই হাজার বছর পরও গালে টোল, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি
- ফিনল্যান্ডে জাতীয় নিবাচনে ডানপন্থিদের জয়
- ‘যানজট নিরসনে নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে’
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- মালয়েশিয়ায় যাচ্ছে দিনাজপুরের আলু



