• শুক্রবার   ০৭ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৩ ১৪২৯

  • || ১৪ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন গার্মেন্টস শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন কাল থেকে বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট, শতভাগ অনলাইনে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের তাকরীমকে অভিনন্দন জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৫ এপ্রিল) আধুনিক ক্রিকেটে অবদান রাখা ১৯ জন নতুন নারী ও পুরুষ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে সংস্থাটি। 

ভারত ও ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৫ জন করে সাবেক ক্রিকেটার পেয়েছেন এমসিসির আজীবন সদস্যপদ। এছাড়া জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্য পদ পেলেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পান। 

এমসিসির আজীবন সদস্যদের তালিকা: মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া স্রুবসোলে (ইংল্যান্ড), যুবরাজ সিং (ভারত), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা) এবং রস টেলর (নিউজিল্যান্ড)।

Place your advertisement here
Place your advertisement here