• শুক্রবার   ০৭ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৩ ১৪২৯

  • || ১৪ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন গার্মেন্টস শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন কাল থেকে বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট, শতভাগ অনলাইনে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের তাকরীমকে অভিনন্দন জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, লুক ডামান্ট ফেসবুক পোস্টে জানান, “Avoid This Man in Bangladesh!” 

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা বলেন, বিদেশি পর্যটক আমাদের দেশে আসার জন্য প্রাণন্তকর চেষ্টা করে যাচ্ছি। আর কিছু লোক বসে আছে সব ভণ্ডুল করার জন্য। এজন্যই সব সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ, তা সবার বুঝতে হবে।

এদিকে ঐ ব্যক্তি গ্রেফতার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট। নিজের ভেরিফায়েড ফেসবুক এ নিয়ে তিনি পোস্টও দিয়েছেন।

তিনি আরো লেখেন, সব দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।

Place your advertisement here
Place your advertisement here