• বৃহস্পতিবার   ০৬ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৩ ১৪২৯

  • || ১৪ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন গার্মেন্টস শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন কাল থেকে বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট, শতভাগ অনলাইনে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের তাকরীমকে অভিনন্দন জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

‘হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কর্মসূচি গ্রহণ করছে সরকার’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কর্মসূচি গ্রহণ করছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এটি বাস্তবায়িত হলে হালদা নদীর ৯৪ কিলোমিটার এলাকার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।

বুধবার (৫ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় জীববৈচিত্র্য কমিটির ২য় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, শুধুমাত্র হালদা নদী নয় দেশের সকল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায়ই কাজ করা হচ্ছে। একাজে সফল হতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যই জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

Place your advertisement here
Place your advertisement here