পীরগাছায় বারুণী মেলায় পুণ্যার্থীদের ঢল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২
Find us in facebook
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বন্ধ থাকার পর রংপুরের পীরগাছার কান্দি মাষাণকুড়ায় দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান ও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে মাষাণকুড়া নদীর তীরবর্তী কান্দিরহাটে বারুণী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, বড় আকারের মাছ, ফলমূল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয়ের দোকান বসেছে।
শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে পুণ্যার্থীদের স্নান শুরু হয়েছে। মাষাণকুড়া নদীর তীরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার আয়োজন করা হয়। ভোর থেকেই বিপুল সংখ্যক হিন্দু পুণ্যার্থী মাষাণকুড়া নদীতে স্নান সেরে পূজা অর্চনা করেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির দিনেই এই অষ্টমী মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, মাষাণকুড়া নদীর পাড়ে কান্দিরহাটে শিশুদের জন্য মাটি দিয়ে তৈরি নানা ধরনের খেলনার পসরা সাজিয়েছেন দোকানিরা। মাটির ব্যাংক, হাঁড়ি-পাতিল, পুতুল, পালকিসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলনাসামগ্রী বিক্রি হচ্ছে মেলায়। অষ্টমী স্নান ও বারুণী মেলায় বেড়াতে আসা শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ মূলত এসব খেলনার দোকান ঘিরে ভিড় করছেন।
পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ভোর থেকেই রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা কান্দি মাষাণকুড়া নদীর পাড়ে আসতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা অতুল চন্দ্র বলেন, করোনার কারণে গত দুই বছর অষ্টমী স্নান সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। এবার কোনো নিষেধাজ্ঞা নেই। তাই মেলা উপলক্ষে অনেক স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা হচ্ছে।
অষ্টমী স্নান ও বারুণী মেলা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার মিশ্র মংলু বলেন, গত দুই বছর মহামারির নিষেধাজ্ঞার কারণে অষ্টমী স্নানে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে এবার অষ্টমী স্নান আবার আগের রূপে ফিরেছে। শুরু থেকে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে।
কে/
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



