ইমরানের সংলাপের প্রস্তাব প্রত্যাখান করলেন শেহবাজ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ মে ২০২৩
Find us in facebook
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে ‘নৈরাজ্যবাদী’ এবং ‘অগ্নিসংযোগকারীদের’ দল আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক সংলাপে বসার যোগ্যতা নেই পিটিআইয়ের।
মঙ্গলবার এক টুইটে পাকিস্তানের বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) শীর্ষ নেতা শেহবাজ শরিফ বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া সচল, পরিপক্ক ও বিকশিত করার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিবিড়ভাবে জড়িত। অতীতে বেশ কয়েকবার রাজনৈতিক দলের নেতাদের আলোচনার টেবিলে বসে ঐকমত্যে পৌঁছানোর সুবাদে পাকিস্তানের অনেক রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি হয়েছে।
‘যাই হোক, অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির একটি বড় পার্থক্য রয়েছে; তা হলো— এখন নৈরাজ্যবাদী ও অগ্নিসংযোগকারীরাও রাজনীতিবিদদের বেশ ধরতে অভ্যস্ত হয়ে উঠেছে। যারা রাষ্ট্রীয় প্রতীকের ওপর হামলা চালায়, তারা সংলাপের যোগ্য তো নয়ই; উপরন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। একমাত্র তাহলেই দেশের গণতন্ত্রের উন্নয়ন ঘটবে।’
আলোচিত আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ শুরু করেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা এবং পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সামরিক বাহিনীর দপ্তর ও সেনানিবাসে হামলা হয়।
তিন দিন ধরে চলে পিটিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভ। এই তিন দিনে দেশটির বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে পাকিস্তানের বিভিন্ন শহরে ৮ জন নিহতও হয়েছেন।
পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থানকারী সামরিক বাহিনী এই বিক্ষোভকে সহজভাবে নেয়নি। ইতোমধ্যে বাহিনীর পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, সেনা দপ্তর ও সেনানিবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চালানো হবে এবং গ্রেপ্তারদের বিচার হবে সামরিক আইনে।
সেই ঘোষণার পর থেকে পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা দলে দলে পদত্যাগ করতে শুরু করেন। গত প্রায় দু-সপ্তাহে পিটিআই ছেড়ে গেছেন শীর্ষ ও প্রাদেশিক পর্যায়ের শতাধিক নেতা ও সাবেক জনপ্রতিনিধি।
এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়া ইমরান খান গত ২৬ মে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় বলেন, বর্তমানে পাকিস্তান নৈরাজ্যের যে পথে এগোচ্ছে, তা থেকে দেশকে ফেরাতে হলে সরকারের সঙ্গে বিরোধী দলের সংলাপ হওয়া জরুরি এবং সেই সংলাপে পিটিআইয়ের প্রতিনিধিত্বকারী একটি কমিটি তিনি শিগগিরই গঠন করবেন।
মঙ্গলবারের টুইটবার্তায় মূলত তারই জবাব দিলেন শেহবাজ শরিফ।
- জুনাইদ আহমেদ পলক আটক হয়েছেন
- ভুলবেন না ‘অহংকার পতনের মূল’
- ছাত্র আন্দোলনে আটকদের মুক্তি দেওয়া শুরু
- জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


