দেশে শুরু হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১
Find us in facebook
২০২০ সালে ব্যাপক আয়োজন নিয়ে নির্মাণকাজ শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের। এটি নির্মাণ করছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এর প্রথম পর্যায়ের শুটিং হয়েছে ভারতের কয়েকটি লোকেশনে। এবার বাংলাদেশের লোকেশনে শুরু হচ্ছে এ আলোচিত বায়োপিকের শুটিং।
গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির লাইন প্রডিউসার বাংলাদেশি নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী। তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা লোকেশন রেকি করেছি। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু করার পরিকল্পনা আছে।’ এর আগে শুটিংয়ের জন্য ১৭ নভেম্বর টিমসহ বাংলাদেশে এসেছেন নির্মাতা শ্যাম বেনেগাল।
মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য এ সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মীকে।
এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এই বায়োপিকটি আমার অভিনয় জীবনের সেরা একটি কাজ হিসাবেই বিবেচিত হবে। কারণ জাতির পিতার চরিত্রে অভিনয় করছি। খুব সহজ কাজ নয় এটি। চেষ্টা করছি চরিত্রটি রূপায়ণ করতে। তা ছাড়া শ্যাম বেনেগালের মতো একজন আন্তর্জাতিক মানের পরিচালকের অধীনে কাজ করছি, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আমি এটি নিয়ে আশাবাদী।’
রিয়াজ বলেন, ‘ঐতিহাসিক ঘটনানির্ভর বায়োপিকটি এরই মধ্যে দর্শকের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে। কারণ বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে এটি নির্মিত হচ্ছে। আমিও চেষ্টা করছি তাজউদ্দীনের চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য।’ এদিকে জ্যেষ্ঠ ও বীর মুক্তিযোদ্ধা অভিনেতা রাইসুল ইসলাম আসাদও এ বায়োপিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে অভিনয় করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই ইতিহাস সৃষ্টিকারী কাজ এটি। তাই এর অংশ হতে পেরে ভালো লাগছে।’
- করোনায় আক্রান্ত সৌম্য
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
- যে কারণে নায়িকা শিমুকে হত্যা, জানালেন এসপি
- আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ
- ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় দায়িত্ব বেড়েছে’
- ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
- ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা দেখা দেয়নি’
- উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা
- বোরোতে চাষের জন্য নিবন্ধন পেল ধানের ১০ জাত
- ‘কালুরঘাটে মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতিস্তম্ভ করা হবে’
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ
- পীরগঞ্জ থানার হাজতখানায় গড়ে তোলা হয়েছে পাঠাগার
- তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
- রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
- মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা
- জনগণের টাকায় আমাদের সংসার চলে: ডিসিদের রাষ্ট্রপতি
- রৌমারীর নদীতে মিলল বাক প্রতিবন্ধীর লাশ
- ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- হাবিপ্রবিতে ‘সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন’ শীর্ষক সেমিনার
- পদ ধরে রাখতে তোষামোদি করছেন মির্জা ফখরুল
- ‘দেশবিরোধী প্রচারণায় চুক্তির কপি গভর্নরের কাছে পাঠানো হবে’
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: ডা. দীপু মনি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭
- ১৮টি বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
- বুস্টার ডোজ ৫০ বছর বয়সীরাও পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- করোনার বাধা ডিঙিয়ে জাহাজে চাঙ্গা নীল অর্থনীতি
- বাড়তি প্রণোদনা মিলবে বিকাশে রেমিট্যান্স পাঠালে
- ওএমএস কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী


