• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২১ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাহরুখের মেয়ে, ছবি ভাইরাল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

Find us in facebook

প্রথম সিনেমা দিয়ে আলোড়ন তুলতে না পারলেও প্রেমের গুঞ্জন দিয়ে নিয়মিত সংবাদে আসছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। এ পথচলায় তার সঙ্গী অমিতভ বচ্চনের নাতি অগস্ত্যা। কেননা প্রেমের গুঞ্জন যে তার সঙ্গেই চলছে শাহেনশাহর কন্যার। এবার শাহরুখ নন্দিনী অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লেন বিগ-বির নাতির সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে্‌, এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সুহানা। আর সেখানেই এক নাইটক্লাবে রাতের পার্টিতে মত্ত সুহানা ও অগস্ত্যা। মুহূর্তেই সে ছবি সামাজিক মাধ্যমে নিজ দায়িত্বে ছড়িয়ে দিয়েছেন নেটাগরিকরা।

ভাইরাল ওই ছবিতে দেখা গেছে, খুবই অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন সুহানা ও অগস্ত্যা। এমনকি ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, নাইটক্লাবের কোণায় রাখা এক সোফাতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাদের। কোনো দিকে খেয়াল নেই। দুজনে দুজনায় মেতে আছেন।

অবশ্য এর আগেও একসঙ্গে দেখা গেছে অগস্ত্যা-সুহানাকে। এমনকি ‘কৌন বনেগা ক্রোড়পতি’তেও প্রেমিকের হাত ধরে মুখোমুখি হয়েছিলেন বিগ-বির। অন্যদিকে শাহরুখ হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর পাশে দেখা গেছে অগস্ত্যাকে।

Place your advertisement here
Place your advertisement here