• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

ফারিয়াকে দেখে মুগ্ধ ভক্তরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২৪  

Find us in facebook

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রতিনিয়ত ভক্তদের সামনে বিভিন্ন লুকে হাজির হন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার মেকআপ রুমে স্নিগ্ধ, সতেজ এক ফারিয়ার দেখা পেয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ফারিয়ার চেহারায় ‘গ্লো’ স্পষ্ট ছিল। 

ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, নির্দ্বিধায় আমার ত্রুটিগুলোর মাঝে জুম করুন। তোমাকে স্বাগতম। 

ছবিতে খোলামেলা পোশাকে অর্ন্তবাসে দেখা মেলেছে ফারিয়ার। চেহারায় মেকআপ থাকলেও লাবণ্য স্পষ্ট ছিল অভিনেত্রীর। ভক্তরাও বেশ প্রশংসা করেছেন নায়িকার সৌন্দর্যের। 

কেউ লিখেছেন, ‘অ্যাঞ্জেলিনা জলির মতো লাগছে।’ কারো মন্তব্য, ‘আন্ডাররেটেড অভিনেত্রী, তাকে নিয়ে আরও বেশি সিনেমা হওয়া উচিত ছিল।

কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন ফারিয়া। এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি। বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অভিনেত্রী। 

নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Place your advertisement here
Place your advertisement here