• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

চমকে দিলেন নয়নতারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

Find us in facebook

সিনেমা প্রযোজনা করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা। না, এটা অবাক করার মতো কোনো খবর নয়। কারণ, তারকাদের প্রযোজনায় আসা নতুন কোনো ঘটনা নয়। অনেক সফল অভিনেতা-অভিনেত্রীই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন। তবে নয়নতারা প্রযোজক হিসেবে চমকে দিয়েছেন টেলিভিশনের আলোচিত অভিনেতা কাভিনকে, তার সিনেমায় নায়ক নির্বাচন করে।

শুধু তাই নয়, এই অভিনেতার সহশিল্পী হিসেবেও অভিনয় করতে যাচ্ছেন নয়নতারা। এ খবর শুনেই চমকে গেছেন তার অনুরাগীরা। কারণ একটাই– যে সময়ে বলিউড তাঁকে হাতছানি দিয়ে ডাকছে, সেই সময় অভিনেত্রী নিজেই কিনা নতুন জুটি নিয়ে পর্দায় আসতে চাচ্ছেন; যা অনেকের কাছেই বিস্ময়কর!

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, তামিল অভিনেতা কাভিনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশ– দু’জনেরই। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন বিষ্ণু আডাভান।

প্রধান দুই চরিত্রে থাকছেন ‘লেডি সুপারস্টার’ খ্যাত নয়নতারা ও কাভিন। তাদের পাশাপাশি দক্ষিণ ভারতের আরও কয়েকজন আলোচিত অভিনয়শিল্পীকে এ সিনেমায় দেখা যাবে।

Place your advertisement here
Place your advertisement here