• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৪  

Find us in facebook

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। রোববার (১৯ মে) ভিন্ন ধরনের পোস্ট করেন তিনি। বলেছেন, শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

নিজের স্ট্যাটাসে পরীমনি লেখেন, শুনলে হয়তো অনেকে অবাক হবেন- চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট— এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কী হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা বেড়েছে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করেছে। আহা, যদি জানত!

তিনি আরো লিখেছেন, এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!

Place your advertisement here
Place your advertisement here