৬০ বছর বয়সী বৃদ্ধার জীবনজুড়ে শাহরুখ, পূরণ করলেন ভক্তের শেষ ইচ্ছা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ মে ২০২৩
Find us in facebook
বয়স ষাটোর্ধ্ব। মরণব্যাধি ক্যানসারে ভুগছেন। এই বয়সেও তার জীবন জুড়ে শুধুই শাহরুখ খান। শেষ সময়ে এসেও একটাই ইচ্ছা, স্বপ্নের নায়ক শাহরুখকে একবার স্বচক্ষে দেখা। তিনি খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তী। বিষয়টি চোখ এড়ায়নি শাহরুখের। এবার ভক্তের শেষ ইচ্ছে পূরণ করলেন তিনি।
শাহরুখ প্রমাণ করলেন যে তিনি আক্ষরিক অর্থেই কিং অফ হার্টস। একের পর এক সিনেমার শ্যুটিংয়ে তুমুল ব্যস্ত শাহরুখ খান, তারই মাঝে সময় বের করে ষাটোর্ধ্ব ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন।
শেষ বয়সে মায়ের ইচ্ছাপূরণ করতে কাতর আবেদন জানিয়ে টুইটারে ভিডিও পোস্ট করেছিলেন মেয়ে প্রিয়া চক্রবর্তী। সেই ভিডিও পৌঁছে যায় খোদ শাহরুখের কাছেও। এরপরেই তিনি ভিডিও কল করেন শিবানী চক্রবর্তীকে।
সোমবার প্রায় ৩০ মিনিট কথা হয় তাদের দুজনের। শিবানী চক্রবর্তীর জন্য প্রার্থনাও করেন শাহরুখ। এরইমধ্যে ফ্যান ক্লাব থেকে শেয়ার হয়েছে একটি পোস্ট। ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট। শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া চক্রবর্তী জানান, শাহরুখ তার মায়ের চিকিৎসায় আর্থিক সাহায্যও করবেন বলে কথা দিয়েছেন। এমনকি বলেছেন, কলকাতায় এলে তিনি অবশ্যই শিবানী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে তার বাড়ি যাবেন। তার হাতের রান্না করা মাছের ঝোল খাবেন। এমনকি তার মেয়ে প্রিয়ার বিয়েতেও উপস্থিত থাকবেন বলে শিবানী চক্রবর্তীকে কথা দিয়েছেন শাহরুখ খান।
জানা গেছে, শিবানী চক্রবর্তীর বাড়ির দেওয়াল জুড়ে রয়েছেন একজনই। তিনি বলিউড অভিনেতা শাহরুখ। ডর, চক দে ইন্ডিয়া, জিরো থেকে শুরু করে দেওয়াল জুড়ে শাহরুখ অভিনীত নানান সিনেমার পোস্টার। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই ইচ্ছা, বলিউডের কিং খানকে একবার ছুঁয়ে দেখা। এবার সেই ইচ্ছের কিছুটা হলেও পূরণ হলো শিবানী চক্রবর্তীর। পাশাপাশি কিং খানের আন্তরিকতায় মুগ্ধ নেট দুনিয়া।
- জুনাইদ আহমেদ পলক আটক হয়েছেন
- ভুলবেন না ‘অহংকার পতনের মূল’
- ছাত্র আন্দোলনে আটকদের মুক্তি দেওয়া শুরু
- জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


