• বুধবার   ১৯ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৬ ১৪২৮

  • || ১৪ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন- ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার’ দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ ডিমলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১  

Find us in facebook

দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। যিনি খুব অল্প সময়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। নানা কারণেই আলোচনায় থাকতে দেখা যায় তাকে। তাইতো তিনি রয়েছেন আলোচিত অভিনেত্রীর তালিকাতেও। কখনো তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আবার কখনো কখনো তিনি ভাসেন প্রশংসার জোয়ারে। এবারো এর ভিন্ন কিছু ঘটেনি। 

গত সোমবার রাতে আলো-আঁধারিতে নিজের ঘরে বসে আবছা কণ্ঠে পরীমনি গাইলেন ‘আমায় ভালোবাসলে না’। কলকাতার সুরকার রণজয় ভট্টাচার্যের সুরে শিলাদিত্য মৌলিকের ‘হৃৎপিণ্ড’ সিনেমার গান এটি। গান গেয়ে সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন পরীমনি।

ইতোমধ্যে পরীর গাওয়া গান নিয়ে প্রশংসা ছড়াচ্ছেন ভক্তরা। পরীর কণ্ঠের প্রশংসার পাশাপাশি আলোচিত হচ্ছে রণজয়ের নামও। শিরোনাম হয়েছে ভারতীয় গণমাধ্যমে। ভিডিওতে পরীমনি এক মনে গাইছেন ‘আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না’।

সুরকার কি শুনেছেন পরীমনির গান? সুরকার রণজয় উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, সোমবার রাত থেকেই তাকে সবাই জানিয়েছেন। কেউ কেউ পরীমনির গাওয়া গানের লিংক পাঠিয়েছেন। রণজয় বলেন, ‘মন কেমনের জন্মদিন’ গানটিকে বাংলার সবাই ভালোবেসেছেন। সেটা যে বাংলাদেশে পৌঁছাবে এবং পরীমনি গাইবেন, ভাবতেই পারিনি! খুব লোভ হচ্ছে বাংলাদেশ আর পরীমনির সঙ্গে কাজ করার।’

রণজয় আরো বলেন, ‘শিলাদিত্যের “সোয়েটার” ছবির ‘প্রেমে পড়া বারণ’ বাংলাদেশে জনপ্রিয়। এখন মনে হচ্ছে, এই গানটি আগের গানকেও ছাপিয়ে গেলো।’

Place your advertisement here
Place your advertisement here