• বুধবার   ১৯ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৬ ১৪২৮

  • || ১৪ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন- ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার’ দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ ডিমলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

পুত্র সন্তানের মা হলেন পপি!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

Find us in facebook

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি পুত্র সন্তানের মা হয়েছেন! বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে একটি সন্তানের জন্ম হয় তার। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টির সত্যতা জানতে অভিনেত্রীর মুঠোফোনে কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এছাড়া নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এর সত্যতা এখনও পাওয়া যায়নি।

ফোন দেওয়া হয় নায়িকার বাবা আমির হোসেনকে। সেপ্টেম্বরের শেষ দিকে পপির বিষয়ে খোঁজ নিতে তার সঙ্গে একবার যোগাযোগ করা হয়েছিল। কিন্তু পপির বাবার সেই নম্বরটিও এখন বন্ধ।

এদিকে এক বছরেরও বেশি সময় ধরে লাপাত্তা পপি। সবকিছু থেকে তিনি বিচ্ছিন্ন। এরপরই গুঞ্জন ছড়ায়, নায়িকা এক শিল্পপতিকে গোপনে বিয়ে করেছেন। তার সঙ্গে সংসার করছেন। এবার শোনা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

পপি আড়াল ভেঙে সবকিছু প্রকাশ করলে, অথবা তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত করলে তবেই জানা যাবে সত্যি ঘটনা। জানা যাবে পপি আসলেই ‍মা হয়েছেন কি না। সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Place your advertisement here
Place your advertisement here