• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

বেরোবিতে মাদক সেবনরত অবস্থায় ৪ শিক্ষার্থী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাদক সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন- রসায়ন বিভাগের আদনান, আব্দুল বারিক, বাংলা বিভাগের মেহেদী হাসান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আবু তালহা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মকৃতদের পুলিশ প্রশাসন মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।

Place your advertisement here
Place your advertisement here