এবার করোনাভাইরাসের টিকা যাবে প্রতিটি স্কুলে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১
Find us in facebook
এবার করোনাভাইরাসের টিকা যাবে প্রতিটি স্কুলে। শিক্ষার্থীদের আর অন্য স্কুলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, খুব শিগগির নিজ স্কুল থেকেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকা নিতে পারবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল জানান, শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরে স্কুলগুলোর তালিকা পাঠালে স্বাস্থ্য কর্মীরা প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেবেন। তিনি জানান, টিকাদান প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৭ দিনের মধ্যে নতুন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আছে।
জাহিদ মালেক বলেন, 'আমরা আগামীকাল (আজ) থেকে স্কুলে টিকা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে তালিকা পাঠাতে হবে।'
বর্তমানে, সরকার ঢাকার ৮টি স্কুলে টিকা কেন্দ্রে করেছে। স্কুলের শিক্ষার্থী ও আশেপাশের অধিবাসীদের এই কেন্দ্রগুলোতে ফাইজার-বায়োএনটেক টিকা দেওয়া হচ্ছে।
স্কুলগুলো হলো- মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, মালিবাগের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমন্ডির কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।
সরকার ১ নভেম্বর থেকে প্রতিদিন ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু দীর্ঘ লাইন, টিকা কেন্দ্রে অব্যবস্থাপনা ও নিবন্ধন প্রক্রিয়ায় একাধিক অসুবিধার কারণে সরকারের এই উদ্যোগ সফল হয়নি।
মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, স্কুলে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগ পর্যন্ত পুরো টিকাদান প্রক্রিয়া খুব ভালোভাবেই চলছিল।
'কিন্তু স্কুলে টিকাদান শুরু করার পর বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছে। আমরা যদি স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রয়োগ করি তাহলে শিক্ষার্থীদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হবে না,' তিনি যোগ করেন।
যোগাযোগ করা হলে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, 'আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, কুলিং সুবিধা আছে এবং শিক্ষার্থীর সংখ্যা বেশি এমন স্কুলে টিকা দেওয়া হবে। আমরা শিগগির তা শুরু করব।'
মাউশির তথ্য অনুসারে, ঢাকার স্কুলগুলোতে ১২ থেকে ১৭ বছর বয়সী ৪ লাখেরও বেশি শিক্ষার্থীর একটি তালিকা টিকা নিবন্ধনের জন্য আইসিটি বিভাগে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে প্রায় আড়াই লাখের নিবন্ধন হয়েছে। ঢাকার স্কুলগুলোতে ১২-১৭ বছর বয়সী প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী আছে।
- করোনায় আক্রান্ত সৌম্য
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
- যে কারণে নায়িকা শিমুকে হত্যা, জানালেন এসপি
- আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ
- ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় দায়িত্ব বেড়েছে’
- ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
- ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা দেখা দেয়নি’
- উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা
- বোরোতে চাষের জন্য নিবন্ধন পেল ধানের ১০ জাত
- ‘কালুরঘাটে মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতিস্তম্ভ করা হবে’
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ
- পীরগঞ্জ থানার হাজতখানায় গড়ে তোলা হয়েছে পাঠাগার
- তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
- রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
- মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা
- জনগণের টাকায় আমাদের সংসার চলে: ডিসিদের রাষ্ট্রপতি
- রৌমারীর নদীতে মিলল বাক প্রতিবন্ধীর লাশ
- ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- হাবিপ্রবিতে ‘সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন’ শীর্ষক সেমিনার
- পদ ধরে রাখতে তোষামোদি করছেন মির্জা ফখরুল
- ‘দেশবিরোধী প্রচারণায় চুক্তির কপি গভর্নরের কাছে পাঠানো হবে’
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: ডা. দীপু মনি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭
- ১৮টি বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
- বুস্টার ডোজ ৫০ বছর বয়সীরাও পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- করোনার বাধা ডিঙিয়ে জাহাজে চাঙ্গা নীল অর্থনীতি
- বাড়তি প্রণোদনা মিলবে বিকাশে রেমিট্যান্স পাঠালে
- ওএমএস কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী


