• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

মিষ্টির দাম কমেছে বলে ডায়াবেটিস বানানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

Find us in facebook

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে চিনির ওপর ট্যাক্স বাড়ানো হলেও মিষ্টির দাম কমানো হয়েছে। মিষ্টিতে ভ্যাট দেওয়া হয়নি বলে বেশি করে মিষ্টি খেয়ে আবার ডায়াবেটিস বানানো যাবে না। 

যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সেজন্য তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নবনির্মিত আইসিইউর উদ্বোধন ও হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বা ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে সে অনুযায়ী আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here