• মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ ||

  • ভাদ্র ১২ ১৪৩১

  • || ২০ সফর ১৪৪৬

Find us in facebook

ইউক্রেনকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

টানা দুই জয়ে অলিম্পিকের শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা দুই গোলই করেছে বিরতির পর। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন থিয়াগো আলমাদা। আর শেষ হওয়ার আগমুহূর্তে দ্বিতীয় গোলটি করেন ক্লদিও এচেভেরি।

এ জয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। পয়েন্ট ও গোল ব্যবধান মরক্কোর সমান হওয়ায় দেখা হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩–০ গোলে হারিয়েছে ইরাককে। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানো মরক্কো হয়েছে গ্রুপসেরা। আজ ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে মিসর।

 

Place your advertisement here
Place your advertisement here