বেরোবি অধ্যাপক তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪
Find us in facebook
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নদী বিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে নিজের জীবনের নিরাপত্তা ও জীবননাশের হুমকির প্রতিকার চেয়ে কুড়িগ্রামের রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি কপির সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট (শনিবার) সন্ধ্যায় একটি গ্রামীণ ফোন নম্বর থেকে মুঠোফোনে জীবননাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। হুমকিদাতা বলেছেন, তার ও তার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন। হুমকিদাতা নিজের পরিচয় দেননি বলে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েকবছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সে কারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে মনে হয়। বিষয়টি জানতে অভিযুক্ত নম্বরটিতে কল করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অধ্যাপক ডা. তুহিন ওয়াদুদ থানায় একটি হুমকির প্রতিকার ও নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, উপজেলার চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। এখানে ২শ’ একরের বেশি অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রী পরিষদ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নদী উদ্ধারে নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজাভুক্ত সরাসরি জমির খাজনা গ্রহণ, খারিজ, বিক্রি বন্ধ আছে। জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে।
- আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করব : ইসরায়েলি মন্ত্রী
- মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট
- এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি
- বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি
- ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি
- ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, নোয়াখালী-লক্ষ্মীপুরে অবনতি
- এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি
- যে ৩ শ্রেণির মানুষকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন
- টি-২০ বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের পরিবর্তিত সময়সূচি
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
- আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে ইনুর
- বাংলাদেশ নিয়ে বাইডেনকে যা বললেন মোদি
- বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
- প্রচলিত আইনেই আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইন উপদেষ্টা
- ১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩৬৯
- ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’
- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আটক
- ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর
- বন্যার্তদের জন্য বিসিবির খাবার বিতরণ
- পল্টন থানায় ৪১১৪ আনসারের বিরুদ্ধে মামলা
- জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান
- ‘ধান কাটা মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম চলছে’
- বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা মারা গেছেন
- প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ
- আদালতে ১০৯ আনসার সদস্য
- চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন
- বেরোবি অধ্যাপক তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকি
- বিতর্কিত সেই সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক গ্রেফতার
- রংপুরে নাশকতার ২২ মামলায় গ্রেফতার ২০৩
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
- তাহাজ্জুদের নামাজ আদায়ের শেষ সময় কখন
- জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ছাত্রলীগ
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা
- তওবায় মেলে আল্লাহর নেয়ামত ও সন্তুষ্টি
- আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক, আলোচনায় যা থাকছে
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- প্রাথমিক বিদ্যালয় কবে খুলছে, জানা যাবে আজ
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- ইউক্রেনকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন



