হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪
Find us in facebook
পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন করা যাবে। এই কার্যক্রম চলবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পূর্বের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
সাধারণ প্যাকেজে’র বাড়ি কিংবা হোটেলে একরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। তাছাড়া, ১৬১৩৬ নম্বর ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যেকোনো তথ্য।
ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।
সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার Sale Proceeds of Hajj Deposit শীর্ষক হিসাবে ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যে কোন শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।
ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গতকাল (রোববার) এ সংক্রান্ত একটি পত্র জারি করেছে।
- আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করব : ইসরায়েলি মন্ত্রী
- মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট
- এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি
- বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি
- ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি
- ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, নোয়াখালী-লক্ষ্মীপুরে অবনতি
- এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি
- যে ৩ শ্রেণির মানুষকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন
- টি-২০ বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের পরিবর্তিত সময়সূচি
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
- আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে ইনুর
- বাংলাদেশ নিয়ে বাইডেনকে যা বললেন মোদি
- বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
- প্রচলিত আইনেই আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইন উপদেষ্টা
- ১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩৬৯
- ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’
- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আটক
- ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর
- বন্যার্তদের জন্য বিসিবির খাবার বিতরণ
- পল্টন থানায় ৪১১৪ আনসারের বিরুদ্ধে মামলা
- জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান
- ‘ধান কাটা মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম চলছে’
- বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা মারা গেছেন
- প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ
- আদালতে ১০৯ আনসার সদস্য
- চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন
- বেরোবি অধ্যাপক তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকি
- বিতর্কিত সেই সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক গ্রেফতার
- রংপুরে নাশকতার ২২ মামলায় গ্রেফতার ২০৩
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
- তাহাজ্জুদের নামাজ আদায়ের শেষ সময় কখন
- জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ছাত্রলীগ
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা
- তওবায় মেলে আল্লাহর নেয়ামত ও সন্তুষ্টি
- আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক, আলোচনায় যা থাকছে
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- প্রাথমিক বিদ্যালয় কবে খুলছে, জানা যাবে আজ
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- ইউক্রেনকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন



