করোনা: সেবা চালিয়ে যাচ্ছে সেনা, নৌবাহিনী ও ব্রাক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০
Find us in facebook
রাজধানীর ধানমণ্ডি, ঢাকা সিটি কলেজ এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। গতকাল শুক্রবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করে। দুপুরে কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম, মোয়াজ্জিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় মসজিদগুলোতে যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয় তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়।
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বান্দরবান সেনা রিজিয়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সহযোগিতা কামনা করে। দুর্গম এলাকার দুস্থ মানুষের সহায়তার পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি হেলিকপ্টারে জেলার দুর্গম এলাকায় বিভিন্ন ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সহযোগিতায় দেশের কারাগারগুলোকে নিরাপদ ও করেনাভাইরাস সংক্রমণের ঝুঁকিমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। সোসাইটির পারিবারিক যোগাযোগ বিভাগ দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৯টি জেলা কারাগারে এরই মধ্যে বিশেষ কার্যক্রম শুরু করেছে।
এদিকে কভিড-১৯ সংক্রমণ সংকটে জীবিকার ঝুঁকিতে পড়া দেশের ৫০টি জেলায় আরো এক লাখ পরিবারে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। দুই সপ্তাহের জন্য ন্যূনতম খাদ্য উপকরণ কিনতে প্রতি পরিবারে ১৫০০ টাকা করে মোট ১৫ কোটি টাকা দেওয়া হবে। গত বুধবার (১৫ এপ্রিল) এই কার্যক্রম শুরু হয়। এর আগে ব্র্যাক প্রথম পর্বে নিজস্ব তহবিল থেকে এক লাখ দরিদ্র পরিবারকে সমপরিমাণ অর্থ সহায়তা দেয়। এবারের খাদ্য সহায়তা কার্যক্রমে ব্র্যাকের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর (ডিএফএটি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ব্র্যাক ব্যাংক।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



