‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ মে ২০২৪
Find us in facebook
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দফতর ও সংস্থা এবং মাঠ পর্যায় থেকে ২০২৩-’২৪ অর্থবছরে প্রস্তাবিত ১০টি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়।
ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আনিস মাহমুদ।
নারায়ন চন্দ্র চন্দ বলেন, দেশে বেশিরভাগ পারিবারিক বিরোধের কারণ হচ্ছে ভাই-বোনদের মধ্যে রেজিস্ট্রি করা বণ্টননামা ছাড়াই মৌখিকভাবে বা সাধারণ কাগজে লিখে আপোষে সম্পত্তি বণ্টন করা। পরবর্তীতে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে আপস ভেঙে গিয়ে কলহ শুরু হয়।
তিনি বলেন, খতিয়ানে ভিন্ন ভিন্ন মালিকানা ভিত্তিক দাগ উল্লেখ থাকলে অনেকাংশে বিরোধ এড়ানো সম্ভব।
ভূমিমন্ত্রী বলেন, এসিল্যান্ড হচ্ছেন মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার কি-পারসন। আপনাদের এ ব্যাপারে নিজ উদ্যোগে কাজ করতে হবে এবং প্রয়োজনে উদ্ভাবনী চিন্তা করতে হবে।
ভূমিমন্ত্রী পারিবারিক সম্পদ বণ্টনে বোনদের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে বলেন, সরকারি জমি রক্ষার পাশাপাশি নাগরিকদের ন্যায্য জমির মালিকানাও রক্ষা করতে হবে। ভূমি কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
মিথ্যা মামলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, মিথ্যা মামলা প্রমাণিত হলে উপযুক্ত সাজার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের গুরুত্বের কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, বিগত দিনের উদ্ভাবনী উদ্যোগের জন্যই আজকের স্মার্ট ভূমি ব্যবস্থাপনার পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। বর্তমানের উদ্ভাবনী উদ্যোগের জন্য আগামীতে আমরা আরো অগ্রগতি লাভ করতে সমর্থ হবো।
ভূমিসহ অন্যান্য সেক্টরে কার্যকরী উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত বিভিন্ন দফতর, সংস্থা, জেলা ও উপজেলা পর্যায়ের ভূমি অফিস, ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, ল্যান্ড কনসালট্যান্ট এবং ভূমিসেবা ডিজিটালাইজেশন ভেন্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



