• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

Find us in facebook

রাজশাহীতে নির্মিত ভিন্ন ধারার সিনেমা ‘পটু’র রাজশাহীতে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) রাতে গ্র‍্যান্ড রিভারভিউ হোটেলের সিনেপ্লেক্সে ‘পটু’ সিনেমা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রদর্শনীর শুরুতে নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক মেয়র তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ‘পটু’র পরিচালক আহম্মেদ হুমায়ূন, নায়ক ইভান সাইরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ১০ মে। এটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা দোয়েলসহ অনেকে।

‘পটু’ মূলত ক্রাইম থ্রিলার একটি সিনেমা। এর অভিনয় শিল্পীরা নতুন। পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২দিন শুটিং হয়েছে। এ ছাড়া রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প।

Place your advertisement here
Place your advertisement here